চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টিএসসিতে সন্ধ্যায় পরম-অপর্ণার ‘ভুবন মাঝি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২০ পূর্বাহ্ণ ১৬, ফেব্রুয়ারি ২০১৮
বিনোদন
A A

প্রতি বছর ফেব্রুয়ারি মাসে বাংলা ভাষা সৈনিকদের স্মরণে বাংলা ভাষার চলচ্চিত্র নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ আয়োজন করে ‘আমার ভাষার চলচ্চিত্র’ উৎসব। যা বাংলা চলচ্চিত্র প্রদর্শনীর সর্ববৃহৎ আসর। যার মাধ্যমে বাংলা চলচ্চিত্রের স্বর্ণোজ্জ্বল ইতিহাস এবং সমসাময়িক বাংলা চলচ্চিত্রকে তুলে ধরা হয় সাধারণ দর্শকের সামনে। এবছরও ১২ হতে ১৭ ফেব্রুয়ারি (৩০ মাঘ হতে ৫ ফাল্গুন) টিএসসি মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ বাংলা চলচ্চিত্র প্রদর্শনের ধারাবাহিক আয়োজনের ১৭তম আসর উদযাপন করছে। আর এখানেই শুক্রবার সন্ধ্যায় দেখানো হবে গেল বছরের প্রশংসীত চলচ্চিত্র ‘ভুবন মাঝি’।

মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘ভুবন মাঝি’। কাহিনী ও চিত্রনাট্য এবং পরিচালনা করেছেন ফাখরুল আরেফীন খান। সরকারি অনুদানে তৈরি এই ছবির সহ-প্রযোজক রিফলেক্ট মিডিয়া কমিউনিকেশন লি.। ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪২৪’ এর এবারের উৎসবে ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ছ’টায় প্রদর্শিত হবে কলকাতার পরমব্রত চট্ট্যোপাধ্যায় ও অপর্ণা ঘোষ অভিনীত ‘ভুবন মাঝি’।

এই ছবিতে পরম-অপর্ণা ছাড়াও অভিনয় করেছেন মাজনুন মিজান, মামুনুর রশীদ, শুভাশীষ ভৌমিক, কাজী নওশাবা আহমেদ, সুষমা সরকার প্রমুখ।

‘আমার ভাষার চলচ্চিত্র ১৪২৪’-উৎসবে দুই বাংলার ধ্রুপদী ও সমসাময়িক চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। ছয় দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসবে এবার দ্বিতীয়বারের মতো প্রদান করা হবে ‘হীরালাল সেন পদক’। পদক প্রদানের লক্ষ্যে ইতিমধ্যেই প্রাথমিকভাবে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘হালদা’, ‘ভুবন মাঝি’, ‘খাঁচা’ ও ‘রীনা ব্রাউন’ চলচ্চিত্রগুলো নির্বাচন করা হয়েছে। চলচ্চিত্রগুলো জুরিদের কাছেও পাঠানো হয়েছে। উৎসবের শেষ দিন ঘোষিত পদক বিজয়ী ছবির নাম।

উল্লেখ্য, এবারের উৎসবটি শুরু হয় মোস্তফা সরয়ার ফারুকীর আলোচিত চলচ্চিত্র ‘ডুব’-এর প্রদর্শনী দিয়ে এবং শেষ হবে তৌকীর আহমেদের প্রশংসীত চলচ্চিত্র ‘হালদা’ প্রদর্শনের মাধ্যমে। প্রতিটি শো’-এর টিকেট পাওয়া যাচ্ছে উৎসব প্রাঙ্গণ টিএসসির টিকেট কেন্দ্রেই। টিকেটের মূল্য নির্ধারণ করা হয়েছে ত্রিশ টাকা।

ট্যাগ: অপর্ণাআমার ভাষার চলচ্চিত্রপরমব্রতফাখরুল আরেফীন খানভুবন মাঝিমাজনুন মিজান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইউটিউবে তিশা-সাজ্জাদের ‘আজ নিতুর গায়ে হলুদ’

পরবর্তী

ঘরছাড়া কিশোর ভক্তের জন্য তামিমের ভালোবাসা

পরবর্তী

ঘরছাড়া কিশোর ভক্তের জন্য তামিমের ভালোবাসা

কনকচাঁপার ‘কাটাঘুড়ি’র মোড়ক উন্মোচন করবেন ইমদাদুল হক মিলন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের দ্বৈত নাগরিকত্ব নিয়ে যা বললেন আইনমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬
ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিন বাহিনীর প্রধানগণ।

“সশস্ত্র বাহিনীকে আধুনিক ও চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার”

আগস্ট ২৫, ২০২৬

দক্ষিণ কোরিয়া থেকে অস্কারে ‘পসিবল লাভ’, কী আছে এই সিনেমায়?

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা দেওয়ার মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানকে একঘরে করতে যেসব দেশের সঙ্গে বাণিজ্য বন্ধ করতে চাইছে যুক্তরাষ্ট্র

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT