টানা পঞ্চমদিনে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টানা পঞ্চম দিন আন্দোলন চালিয়ে যাচ্ছে, ক্যাম্পাসে ব্যাপক সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ।. Channel i News – চ্যানেল আই নিউজ
টানা পঞ্চমদিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, প্রক্টরিয়াল কমিটি ও ছাত্রকল্যাণ উপদেষ্টার পদত্যাগের দাবিতে সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করছে।
বিক্ষোভরত শিক্ষার্থীরা জানায়, উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদকে অপসারণ করে নতুন উপাচার্য নিয়োগ দিতে আজ রাষ্ট্রপতি ও আচার্য বরাবর চিঠি দেবে তারা।
বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রভোস্টের পদত্যাগ, হলের অব্যবস্থাপনা দূর করে স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করা এবং ছাত্রীবান্ধব ও দায়িত্বশীল প্রভোস্ট নিয়োগের দাবিতে বৃহস্পতিবার রাতে আন্দোলন শুরু করে হলের কয়েকশ’ ছাত্রী। তাদের আন্দোলনের মুখে রোববার পদত্যাগ করেন প্রভোস্ট জাফরিন আহমেদ লিজা।
বৃহস্পতিবার থেকে হল প্রভোস্টের পদত্যাগসহ তিন দফা দাবিতে বেগম সিরাজুন্নেছা হলের শিক্ষার্থীরা আন্দোলনে ছিল। রোববার পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনার পর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করলেও এবার ভিসির পদত্যাগ দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ হচ্ছে।






