স্পোর্টস

টানা তৃতীয় বারের মতো এএইচএফ কাপ হকির শিরোপা বাংলাদেশের

টানা তৃতীয় বারের মতো এএইচএফ কাপ হকির শিরোপা বাংলাদেশের

ফাইল ছবি

শ্রীলংকাকে ৩-০ গোলে হারিয়ে এএইচএফ কাপ হকিতে টানা তৃতীয় বারের মতো শিরোপা জিতে নিলো বাংলাদেশ। এর আগে, ২০০৮ সালে সিঙ্গাপুর ও ২০১২ সালে থাইল্যান্ডে শিরোপা জেতার কৃতিত্ব দেখায় লাল-সবুজের প্রতিনিধিরা।

হংকংয়ের কিংস পার্ক হকি স্টেডিয়ামে প্রথমার্ধেই ১-০ গোলে এগিয়ে এগিয়ে যায় বাংলাদেশ।  ২২ মিনিটে ফরোয়ার্ড হাসান যুবায়ের নিলয়ের গোলে লিড নেয় বাংলাদেশ।

৬১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ড্র্যাগ অ্যান্ড ফ্লিক স্পেশালিস্ট আশরাফুল ইসলাম এবং ৬৭ মিনিটে  কামরুজ্জামান রানা লঙ্কানদের জালে বল জড়ালে ৩-০ গোলের লিড পায় বাংলাদেশ।

অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে এএইচএফ কাপ শেষ করল বাংলাদেশ। প্রতিযোগিতার আয়োজক হংকংকে ৪-২ ব্যবধানে হারিয়ে শুরু করা জিমিরা গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে একই ব্যবধানে চাইনিজ-তাইপেকে হারায়।

এরপর আশরাফুল ইসলামের হ্যাটট্রিকে ১৩-০ ব্যবধানে ম্যাকাওকে উড়িয়ে পুল ‘এ’র চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। পুল ‘বি’র রানার্সআপ সিঙ্গাপুরকে ৮-০ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে ওঠে জিমিরা।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে বাংলাদেশ মহাদেশের শীর্ষ হকির আসর এশিয়া কাপ হকিতে খেলার যোগ্যতা অর্জন করল।

বিষয়:এএইচএফ কাপ হকি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…