টাঙ্গাইলের বাসাইল পালপাড়ায় মন্দির রক্ষায় মানবন্ধন করেছেন স্থানীয়রা। শনিবার দুপুরে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দুই শতাধিক সনাতন ধর্মাবালম্বী প্রায় ঘণ্টাখানেক এ মানবন্ধনে অংশগ্রহণ করেন।
বাসাইল পালপাড়া সার্বজনীন মন্দিরে দীর্ঘদিন যাবৎ পুজা আর্চনা করে আসছেন সনাতন ধর্মাবলম্বী ৮টি গ্রামের মানুষ। সম্প্রতি মন্দির সংস্কারের জন্য সরকারি অনুদান আসে। মন্দির কর্তৃপক্ষ সংস্কার কাজ শুরু করলে কল্পনা রাণী নামের একজন জায়গাটিকে বন্ধ থাকা সল্পব্যয় প্রাথমিক বিদ্যালয়ের বলে দাবি করেন।
এ বিষয়ে আদালতে একাধিক মামলাও রয়েছে। যে কারণে মন্দির সংস্কারের প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।
মানববন্ধনে অংশ নিয়ে ভক্তরা খুব দ্রুত মামলা সংক্রান্ত জটিলতাসহ সকল সমাধানকল্পে যথাযথ প্রক্রিয়ায় মন্দির ও বিদ্যালয় নির্মাণের দাবি জানান।
এর আগে ভক্তরা স্থানীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তাদের দাবি তুলে ধরেন।








