চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে বুধবারের হরতাল প্রত্যাহার

অনলাইন ডেস্কঅনলাইন ডেস্ক
৫:০২ পূর্বাহ্ণ ১৩, অক্টোবর ২০১৫
বাংলাদেশ
A A

কাদের সিদ্দিকীর মনোনয়পত্র বাতিলের প্রতিবাদে টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের ডাকা বুধবারের হরতাল প্রত্যাহার করা হয়েছে। এর আগে টাঙ্গাইলের এলেঙ্গায় সমবেত হয়ে দলের নেতাকর্মীরা আগুন ধরিয়ে দেয়। সমাবেশে পুলিশ লাঠিচার্জ করে। এতে প্রায় ১৫ জন আহত হয়।

টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচনে ঋণ খেলাপের দায়ে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী ও স্ত্রী নাসরিন কাদের সিদ্দিকীর মনোনয়পত্র বাতিলের প্রতিবাদে দুপুর দেড়টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার এলেঙ্গাতে অবস্থান নেয় কৃষক শ্রমিক জনতালীগের নেতা-কর্মীরা। এসময় তারা সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে দেয়।

বন্ধ হয়ে যায় ঢাকার সাথে উত্তরাঞ্চলের সব রুটের সড়ক যোগাযোগ। সড়কের উভয় পাশে ২০ কিলোমিটার জুড়ে সৃষ্টি হয় যানজট। সেসময় নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। এতে দলটির যুব আন্দোলনের সভাপতি হাবিবউন নবী সোহেল , সোহেল রানা, শরিফুল ইসলাম শরিফ, রোমান মিঞাসহ ১৫ নেতা-কর্মী আহত হয়।

এদিকে ঘটনার খবর শুনে দ্রুত কালিহাতীর এলেঙ্গাতে যান কাদের সিদ্দিকী। তিনি নেতা-কর্মীদের শান্ত থাকার নির্দেশ দেন। পরে তিনি বলেন, “আমার কারণে সাধারন জনগনের কোন প্রকার ভোগান্তি হোক তা আমি চাইনা। দল হরতালের পক্ষে থাকলেও আমি দলের সভাপতি হিসেবে জনগনের কথা চিন্তা করে আগামীকালের হরতাল প্রত্যাহার করে নিলাম।”

মনোনয়নের বিষয়ে কাদের সিদ্দিকী বলেন, “আমার মনোনয়ন বাতিল সম্পূর্ণ অবৈধ।” তিনি চ্যানেল আই অনলাইনকে আরো বলেন, “তারা যদি আমাকে বলতো তাহলে এমনিতেই আমি ছেড়ে দিতাম। ব্যাংক আমাকে চিঠি দিয়েছে কোন সমস্যা নেই। তারপরও তারা জালিয়াতি করে আমার মনোনয়ন বাতিল করেছে। তারপরেও এখনো আমাদের দুই প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে। আজ রাত ৯টায় এ নিয়ে দলীয় মিটিং হবে। ওই মিটিংয়ে সিদ্ধান্ত হবে আমরা কি করবো ”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাদের সিদ্দিকীটাঙ্গাইল উপনির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবল নিয়ে বিশিষ্ট ব্যক্তিদের স্মৃতি আর ভালোবাসার গল্প

জুলাই ১৪, ২০২৬

গতির পক্ষে, শৃঙ্খলার বন্ধনে স্লোগানে বিশেষ ফুটবলে স্বাক্ষর

জুলাই ১৪, ২০২৬

শুধু ব্যয় বাড়ালেই হবে না, ন্যাটোর দরকার কার্যকর প্রতিরক্ষা বাজার

জুলাই ১৪, ২০২৬

দাবি মানা না হলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

জুলাই ১৪, ২০২৬

প্রশ্নপত্রে ভুল থাকায় পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়ার ঘোষণা শিক্ষামন্ত্রীর

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT