অপরাধ

টাঙ্গাইলে বাস চাপায় নিহত ১

সড়ক দুর্ঘটনা-মাদ্রাসা শিক্ষক নিহত

ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কে রাস্তা পারাপারের সময় বাস চাপায় আনছের হক (৬০) নামের এক পথচারী নিহত হয়েছেন।

নিহত আনছের কালিহাতী উপজেলার দেউপুর চকপাড়া গ্রামের মৃত মোমতাজ আলী সরকারের ছেলে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের কালিহাতী উপজেলার সল্লা বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ুবুর রহমান চ্যানেল আই অনলাইনকে বলেন, মহাসড়কের সল্লা এলাকায় আনছের নামের ওই পথচারী সড়ক পারাপার হতে যাচ্ছিলেন। এমন সময় উত্তরবঙ্গগামী অজ্ঞাত একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। পরে তার পরিবারের লোকজন এসে লাশ নিয়ে যান।

বিষয়:সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…