জনপদ

টাঙ্গাইলে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

দুটি যুবক outdoors, একজন casual পোশাক পরা, অন্যজন sunglasses পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি যুবক outdoor setting এ, একজন casual পোশাক পরা, অন্যজন sunglasses পরা, প্রকৃতি ব্যাকগ্রাউন্ডে।. Channel i News – চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছে।
সোমবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাসের আন্ডারপাসের ওপরে এই ঘটনা ঘটে। নিহতরা হলো, টাঙ্গাইল সদরের হাজী আবুল হোসেন ইনস্টিটিউশন অব টেকনোলজির ছাত্র ইয়াছির হোসেন কানন। তিনি মির্জাপুর পৌর এলাকার বাওয়ার কুমারজানী গ্রামের আমির হোসেনের ছেলে। অপরজন নিহত শহীদুল ইসলাম একই গ্রামের আবু বক্কর সিদ্দিকীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, কানন ও শহীদুল সকালে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে বাসা থেকে মাত্র দেড়শ গজ দূরে মির্জাপুর বাইপাসের আন্ডারপাসে পৌঁছায়। এ সময় টাঙ্গাইলগামী দ্রুতগতির একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালক ইয়াছির হোসেন কানন মারা যান। এ ঘটনায় শহীদুল আহত হন। পরে পুলিশ গিয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল হক জানান, মোটরসাইকেল আরোহীদের চাপা দেওয়া ট্রাকটি আটক করা হয়েছে। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিষয়:টাঙ্গাইল মোটর সাইকেল দুর্ঘটনা সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…