জনপদ

টাঙ্গাইলে গণধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেপ্তার

গণধর্ষণ

টাঙ্গাইলের সখীপুরে বনের ভেতর বন্ধুকে বেঁধে রেখে বান্ধবীকে গণধর্ষণ ও ভিডিও ধারণ মামলার প্রধান আসামী সাদ্দামকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

অভিযুক্ত ধর্ষক সাদ্দাম হোসেন ওই উপজেলার দক্ষিণ ঘাটেশ্বরী এলাকার ইস্রাফিল মিয়ার ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে টাঙ্গাইল শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকার একটি আবাসিক হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার শফিকুর রহমান বলেন: গত ১১ মার্চ সখীপুরের বহেড়াতৈল ইউনিয়নের একটি মাঠের পাশে বসে তারা দু’জন গল্প করছিলো। এসময় তাদের জোর করে মোটরসাইকেলে উঠিয়ে বনের ভিতর নিয়ে গিয়ে বন্ধুকে বেঁধে বান্ধবীকে গণর্ধষণ ও ভিডিও ধারণ করে সাদ্দাম ও তার সহযোগিরা।

‘‘পরে ১৭ মার্চ সখীপুর থানায় পাঁচজনকে আসামী করে একটি ধর্ষণ মামলা দায়ের করে মেয়েটির বাবা। এর পরিপ্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে টাঙ্গাইল শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকার রাঙ্গামাটি কর্টেজ আবাসিক হোটেল থেকে আসামী সাদ্দামকে গ্রেপ্তার করা হয়।’’

র‌্যাবের এই কর্মকর্তা জানান: সাদ্দাম এ মামলা ছাড়াও ২০১৪ সালের একটি হত্যা মামলার আসামী।

বিষয়:গণধর্ষণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…