চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে অবৈধ এক তারে সংযোগ পেতে ৮ লাখ টাকা ঘুষের অভিযোগ

সোহেল তালুকদার সোহেল তালুকদার
৬:০৮ অপরাহ্ণ ০৪, জুলাই ২০১৯
- সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A

টাঙ্গাইলের ভূঞাপুরে প্রায় ৮ লাখ টাকা ঘুষের বিনিময়ে অবৈধ লাইন টানিয়ে অর্ধশতাধিক গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ভূঞাপুর বিক্রয় ও বিতরণ বিভাগের কর্তাদের বিরুদ্ধে। খুঁটি বিহীন এক তারে সংযোগ দেয়ার নিয়ম না থাকলেও উপজেলার রায়ের বাসালিয়া গ্রামে অবৈধ ও ঝুঁকিপূর্ণভাবে বিদ্যুৎ সংযোগ দিয়েছে বিদ্যুৎ অফিস।

এভাবে বিদ্যুৎ পেতে ওই বিদ্যুৎ অফিসের দালাল কাবিল ও হায়দার গ্রাহকদের কাছ থেকে মিটার প্রতি ১৫ থেকে ২০ হাজার টাকা সংগ্রহ করে কর্তাদের দিয়েছেন বলে তারা স্বীকারোক্তিও দিয়েছেন।

স্থানীয়রা জানায়, উপজেলার রায়ের বাসালিয়া এলাকায় ওই চক্রটি বিদ্যুৎ অফিসের কর্তাদের যোগসাজশে খুঁটি বিহীন এক তারের মাধ্যমে অবৈধভাবে অর্ধশত মিটার স্থাপন করে বিদ্যুৎ সংযোগ দেয়। এতে গ্রাহকদের কাছ থেকে মিটার প্রতি হাতিয়ে নেয়া হয় গড়ে ১৫ হাজার টাকা।

Banglabid

সরেজমিনে উপজেলার রায়ের বাসালিয়া গ্রামে গিয়ে দেখা যায়, হায়দার আলী সরকার ও কাবিল হোসেন ওরফে ছোট বাবু দুই পক্ষ বিদ্যুৎ অফিসের কর্তাদের ম্যানেজ করে রায়ের বাসালিয়া বাজার মোড় থেকে ঝুঁকিপূর্ণ এক তারের বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। সহকারী প্রকৌশলী পূর্ণচন্দ্র পাল ও অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ঘুষ দিয়ে পিডিবির পুল থেকে অবৈধভাবে ঝুঁকিপূর্ণ এক তারের বিদ্যুৎ সংযোগ দিয়েছে বলে অভিযোগ তাদের।

পরে ওই দুই গ্রুপ ও বিদ্যুৎ অফিসের সাথে আর্থিক বিষয় নিয়ে ঝামেলার সৃষ্টি হলে হায়দার আলী সরকারের গ্রুপের লোকজন কাবিল হোসেনসহ কয়েকজনের মিটারের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেন। এ নিয়ে কাবিল হোসেনের মা বাদী হয়ে গ্রামের কয়েকজনের বিরুদ্ধে ভূঞাপুর থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুনরায় মিটারে বিদ্যুৎ সংযোগ দেয় বলে জানান তারা।

এবিষয়ে হায়দার আলী সরকার বলেন, ভূঞাপুর পিডিবির বিদ্যুৎ অফিসের সহকারী প্রকৌশলী পূর্ণ পালসহ অফিসের কয়েকজনের মাধ্যমে বিদ্যুতের পিলার স্থাপন ও তারের জন্য দেড় লাখ টাকা দিয়ে এলাকায় বিদ্যুতের লাইন টানানো হয়। এরপর কাবিল হোসেন এক তারের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে ১৫/২০ হাজার টাকা নিয়ে বিদ্যুৎ অফিসের কর্তাদের ম্যানেজ করে ঝুঁকিপূর্ণভাবে মিটার স্থাপন করে বিদ্যুৎ সংযোগ দিয়েছে। অবৈধভাবে এই মিটার সংযোগ ও টাকা লেনদেনের বিষয়টি নিয়ে বিদ্যুৎ অফিসের অভিযোগ করলেও কোন সুরাহা হয়নি। পরে বিদ্যুৎ অফিসের সহকারী প্রকৌশলী পূর্ণ চন্দ্র পাল লাইনগুলো কেটে দিতে বলে।

Reneta

এবিষয়ে ছোট বাবু বলেন, এলাকায় বিদ্যুৎ ছিল না। নিজের টাকা খরচ করে বিদ্যুৎ অফিসের কর্মকর্তাদের ম্যানেজ করে এলাকায় বিদ্যুতের লাইন টানানো হয়েছে। গ্রামের হায়দার, মিন্টুসহ অনেকেই মানুষের কাছ থেকে টাকা নিয়ে ঝুঁকিপূর্ণ তারে মিটার বসিয়ে বিদ্যুৎ সংযোগ নিচ্ছেন। তারা আমাদের বাড়ির লাইনসহ কয়েকজনের মিটারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছিল। পরে পুলিশ এসে পুনরায় বিদ্যুৎ সংযোগ দিয়েছে।

ভূঞাপুরে বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের (পিডিবির) সহকারী প্রকৌশলী পূর্ণ চন্দ্র পাল একতারে বিদ্যুৎ সংযোগ দেয়ার কথা স্বীকার করে বলেন, টাকা নিয়ে বিদ্যুৎ সংযোগ দেয়ার প্রশ্নই উঠে না। যারা অভিযোগ করেছে তারা মিথ্যা বলেছে।

ভূঞাপুরে বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের (পিডিবির) নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক একতারে সংযোগ দেয়ার নিয়ম আছে কিনা জানতে চাইলে তিনি একবার বলেছেন ‘আছে’ অরেকবার বলেছেন ‘নাই’। পরে ঘুষ গ্রহণ করে একতারে বিদ্যুৎ সংযোগ দিয়েছেন স্থানীয়দের এমন অভিযোগের বিষয়ে জানতে চাইল মিথ্যা, বানোয়াট বলে ব্যস্ততার অজুহাতে আর বক্তব্য দিতে অস্বীকৃতি জানান।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ওবায়দুল কাদেরের কঠোর সমালোচনায় মুক্তিযুদ্ধ মঞ্চ

পরবর্তী

‘দেনা শোধে’ মরিয়া ম্যাক্সওয়েল

পরবর্তী

‘দেনা শোধে’ মরিয়া ম্যাক্সওয়েল

ঘরের ছেলেকে কোচ করে ফেরাল চেলসি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নাটালি কীভাবে ঢুকলেন হোয়াইট হাউসে!

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্প যুদ্ধ বাড়ালে ইউরোপের মার্কিন ঘাঁটিতে হামলা: ইরান

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানকে সহায়তা করলে বড় ধরনের খেসারত দিতে হবে: ট্রাম্প

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোটের যে পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচন

আগস্ট ২০, ২০২৬

সরকারের প্রথম ১৮০ দিন: ক্রীড়াঙ্গণে সংস্কার ও তৃণমূলে নজর

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT