চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দেনা শোধে’ মরিয়া ম্যাক্সওয়েল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৯ অপরাহ্ণ ০৪, জুলাই ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপের আগে ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফ বলেছিলেন, ম্যাক্সওয়েল হতে পারেন বিশ্বকাপের সেরা ম্যাচ উইনার।

মিডলঅর্ডারে অস্ট্রেলিয়ার বাজিরঘোড়াও ছিলেন ম্যাক্সওয়েল। কিন্তু টুর্নামেন্টে আটটি ম্যাচ খেলে ছোট ছোট ইনিংসে দলের জয়ে অবদান রাখলেও বড় ইনিংসের দেখা পাননি। যেটা নিজের দেনা হিসেবেই দেখছেন এ বিস্ফোরক ব্যাটসম্যান।

প্রথম আট ম্যাচ শেষে এখনো নিজের সঙ্গে বেমানান ম্যাক্সি। আট ইনিংসে ২৩.৮৩ গড়ে করেছেন ১৪৩ রান। তবে স্ট্রাইকরেট রীতিমতো চোখ ধাঁধানো। ১৯৫ স্ট্রাইকরেট নিয়ে চলতি বিশ্বকাপে তিনিই সবার শীর্ষে।

Banglabid

দুই ম্যাচ হাতে রেখেই সেমিফাইনাল নিশ্চিত হয়েছে অস্ট্রেলিয়ার। সেমির আগে সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচ আছে তাদের। ফাইনালের মঞ্চে পৌঁছানোর আগেই নিজের দেনা শোধে মরিয়া ম্যাক্সওয়েল।

অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্টও বলছে, দল স্থিতিশীল এবং ভালো জায়গায় আছে। ম্যাক্সিও জানে তাকে কী করতে হবে। তাই মারকুটে ব্যাটসম্যানের উপর আস্থা রেখেছে তারা।

শনিবার সাউথ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া। তার আগে ম্যাক্সওয়েল বলছেন, ‘আমি মনে করি, বলটা ভালোভাবে লাগছে না। এটা ঠিক যে, আমার ব্যাট থেকে সত্যিই রান আসছে না। মিডলঅর্ডারে আউট হলে আপনি হতাশ হবেন। আমি যেভাবে চাই সেভাবে হচ্ছে না। তবে আমি নিশ্চিত যে সেরাটা খুব দূরে নয়।’

Reneta

বাংলাদেশের বিপক্ষে ভালো শুরু করেছিলেন ম্যাক্সওয়েল। তিন ছয় ও দুই চারে ১০ বলে ৩২ রান করে রানআউট হয়ে যান। যেটাকে দুর্ভাগ্য বলছেন, ‘বাংলাদেশের বিপক্ষে আমি রান পাচ্ছিলাম। বলটা যেকোনো সময়ের চেয়ে ভালো হিট করছিলাম। কিন্তু রানআউট হয়ে গেলাম। তারপর থেকে একটু কঠিন সময়ের মধ্যদিয়ে যাচ্ছি।’

ব্যাটে রান না পেলেও ফিল্ডিংয়ে অনেকটাই পুষিয়ে দিচ্ছেন ম্যাক্সি। সেইসঙ্গে স্পিন দিয়ে বাকী বোলারদের উপর থেকে চাপ কমাচ্ছেন। আট ম্যাচে ৩৯ ওভার বল করে উইকেট না পেলেও তার ইকোনোমি রেট ছিল দারুণ। এখানেও ম্যাক্সির উপর আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট। এবার আস্থার প্রতিদান দিতে প্রস্তুত তিনিও!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়া ক্রিকেটবিশ্বকাপ-২০১৯ম্যাক্সওয়েল
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT