জনপদ

টাঙ্গাইলের ভূঞাপুরে বিপনি বিতানে উপচে পড়া ভিড়

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের ভূঞাপুরে বিপনি বিতানে উপচে পড়া ভিড়, ক্রেতাদের দীর্ঘ লাইন ও দোকানপাটের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি না মানায় বিপনি বিতান ও শপিংমলগুলো প্রশাসন পুনরায় বন্ধ ঘোষণা করলেও তা মানা হচ্ছেনা ভূঞাপুরে।

শপিংমল ও বিপনি বিতান খোলা থাকায় সেখানে ঈদ কেনাকাটা করতে হুমড়ি খেয়ে পড়েছেন নানা বয়সী শ্রেণী পেশার মানুষ।

বৃহস্পতিবার সকাল থেকেই এলাকার বিভিন্ন বিপনি বিতানে দেখা গেছে জনস্রোত। বাদ যায়নি ফুটপাত দখল করে গড়ে উঠা দোকানগুলোও। সেখানেও দেখা গেছে একই চিত্র।

মানুষের স্রোতে শহরের প্রধান সড়কে সৃষ্টি হচ্ছে যানজটের। এসব স্থানের কোথাও মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি। ফলে সংক্রমণ ঝুঁকি বহুগুণ বেড়ে যাচ্ছে বলে মনে করছেন অনেকে।

করোনাভাইরাসের বিস্তার রোধে বন্ধ থাকা শপিংমলগুলো ১০ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে খোলার অনুমতি দেওয়া হলেও সংক্রমণ ঝুঁকি বেড়ে যাওয়ার আশঙ্কায় ১৩ মে এক গণবিজ্ঞপ্তি জারি করে জেলা প্রশাসন। গণবিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার থেকে বন্ধ ঘোষণা করা হয় সকল ধরনের মার্কেট ও বিপনি বিতান। তবে সেই নির্দেশনা আমলে না নিয়ে বিপনি বিতান খোলা রেখেছে ভূঞাপুরের ব্যবসায়ীরা।

বিষয়:করোনা করোনা ভাইরাস করোনাভাইরাস টাঙ্গাইল ভিড়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…