ফুটবল

টাইব্রেকার রোমাঞ্চ: ম্যানইউকে হারিয়ে ইউরোপা ভিয়ারিয়ালের

ভিয়ারিয়াল ফুটবল দল চ্যাম্পিয়নশিপ ট্রফি হাতে নিয়ে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভিয়ারিয়াল ফুটবল দল ইউরোপা লিগের ফাইনালে জিতেছে, খেলোয়াড়রা উল্লাসে মেতে উঠেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

নির্ধারিত সময়ের লড়াইয়ে হাড্ডাহাড্ডি চোখ রাঙানি, অতিরিক্ত সময়ের খেলা ম্যাড়ম্যাড়ে, পরে টাইব্রেকার রোমাঞ্চ, ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে ইউরোপা লিগের শিরোপা উঁচিয়ে ধরেছে ভিয়ারিয়াল। যেকোনো ইউরোপিয়ান টুর্নামেন্টে স্প্যানিশ ক্লাবটির প্রথম শিরোপা এলো এক মহাকাব্যের শেষে।

বুধবার রাতে প্রিমিয়ার লিগ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ে ১-১এ সমতায় থাকার পর টাইব্রেকারে ১১-১০ ব্যবধানে জিতেছে স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়াল।

প্রতিযোগিতাটির ট্রফি জেতায় আসছে মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার টিকেট পেলো ভিয়ারিয়াল, স্প্যানিশ লা লিগা টেবিলের সাতে থেকে শেষ করায় আসছে মৌসুমে তাদের ইউরোপাতেও খেলা হতো না। ম্যানইউ অবশ্য ইংলিশ টেবিলের দুইয়ে থেকে সরাসরি ইউরোপ সেরার আসরের টিকেট কেটে রেখেছে।

পোল্যান্ডে ফাইনাল মঞ্চে ম্যাচের ২৯ মিনিটে জেরার্ড মরেনোর গোলে লিড নেয় ভিয়ারিয়াল, বলের যোগানদাতা ছিলেন ড্যানিয়েল পারেজ। সেই গোল ৫৫ মিনিটে ফিরিয়ে দেন এডিনসন কাভানি, স্কট ম্যাকটমিনের বানিয়ে দেয়া বলে। এরপর অতিরিক্ত সময় গড়িয়ে খেলা যায় টাইব্রেকারে।

শিরোপা ঠিক করে দেয়া শট ঠেকানো রোমাঞ্চ

টাইব্রেকারে প্রথম পাঁচটি করে শটে গোল পান ম্যানইউ-ভিয়ারিয়ালের সবাই। ‘সাডেন ডেথে’ একই ফল। প্রথম পাঁচটি করে শটে জাল খুঁজে নেন দুই প্রতিপক্ষে সকলেই। উত্তেজনা তখন তুঙ্গে।

গোলবাধে ১১তম শটে এসে। ভিয়ারিয়াল গোলরক্ষক জেরোনিমো রুল্লি জালের দেখা পেলেও ম্যানইউ গোলরক্ষক ডেভিড ডি গিয়া সেটি করে দেখাতে পারেননি, রুল্লিই গিয়ার শটে দেয়াল হয়ে জয়ের নায়ক বনে যান।

বিষয়:ইউরোপা লিগ-২০২১

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…