চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘টাইগার থ্রি’ টিম নিয়ে সালমান যাচ্ছেন ইউরোপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৩ অপরাহ্ণ ১৩, জুলাই ২০২১
বিনোদন
A A

ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে বেশ কয়েক মাস ধরেই বন্ধ ছিল সকল সিনেমার শুটিং। যেই তালিকায় ছিল সালমানের আসন্ন বহুল প্রতিক্ষীত সিনেমা ‘টাইগার থ্রি’র নামও।

শেষমেশ জানা গেল আবারও শুটিংয়ে ফিরতে যাচ্ছে ‘টাইগার থ্রি’ এর টিম। তবে শুটিং ভারতে নয়, হবে ইউরোপে!

ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার সূত্রে জানা গেছে, আগামী ১২ আগস্ট মনীশ শর্মা পরিচালিত ‘টাইগার থ্রি’ সিনেমার টিম ইউরোপের বিভিন্ন লোকেশনে শুটের জন্য উড়াল দেবে। সেখানে সিনেমাটির বিভিন্ন অংশের শুট চলবে টানা দুই মাস।

Banglabid

প্রতিবেদনে আরো বলা হয়েছে, অস্ট্রিয়া, মরক্কো, তুরস্ক ও রাশিয়ায় দৃশ্য ধারণ করার কথা রয়েছে মনীশের। কারণ সিনেমাটির গল্পই এমন যেখানে চরিত্রগুলোকে এক স্থান থেকে অন্য স্থানে যেতে হবে অসম্ভব মিশনে। সেখানে প্রায় দুই মাসের শিডিউলে যাবেন তারা।

এদিকে সিনেমার শুটিংয়ের জন্য ইউরোপের উদ্দেশ্যে সালমান আগস্টের মাঝামাঝিতে পাড়ি জমালেও ক্যাটরিনা তাদের সঙ্গে যুক্ত হবেন ওই মাসের শেষের দিকে।

ইতোপূর্বেই জানা যায়, শাহরুখের আসন্ন সিনেমা ‘পাঠান’ এর গল্প যেখানে শেষ হবে, সেখান থেকে শুরু হবে সালমানের ‘টাইগার থ্রি’ এর গল্প। আর এই কারণে ‘পাঠান’ সিনেমায় দেখা মিলবে ভাইজানের।

Reneta

৩০০ কোটি রুপি বাজেটের ‘টাইগার থ্রি’ ছবিটির প্রযোজনা করছেন যশরাজ ফিল্মস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্যাটরিনা কাইফটাইগার থ্রিসালমান খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ভাই বন্ধু , ভাই শত্রু

আগস্ট ৮, ২০২৬

আসলেই পাকিস্তানের নিষিদ্ধ টিটিপি নেটওয়ার্কে বাংলাদেশি তরুণরা?

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

‘হাসিনা কার্ড খেলবেন আবার বাংলাদেশের বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীত’

আগস্ট ৮, ২০২৬

রোটারি ইন্টারন্যাশনালের সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার

আগস্ট ৮, ২০২৬

বাবা হারালেন মেসি

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT