চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘টাইগার জিন্দা হ্যায়’ এর বহু প্রতীক্ষিত ট্রেইলার প্রকাশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৪ অপরাহ্ণ ০৭, নভেম্বর ২০১৭
বিনোদন
A A
'টাইগার জিন্দা হ্যায়' ছবির পোস্টার

'টাইগার জিন্দা হ্যায়' ছবির পোস্টার

যত দিন পার হচ্ছে, ‘টাইগার জিন্দা হ্যায়’ এর জন্য অপেক্ষা যেন ততই কষ্টকর হয়ে উঠছে। অবশেষে ৭ নভেম্বর, মঙ্গলবার প্রকাশ পেল  ‘টাইগার জিন্দা হ্যায়’ এর ট্রেইলার।
গত কয়েকদিন ধরে একের পর এক স্থিরচিত্র প্রকাশ করে পরিচালক আলী আব্বাস জাফর সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমত ঝড় তুলে ফেলেছেন। আর প্রতিটি ছবিতেই যেন দর্শক নতুন রূপে পাচ্ছিল প্রিয় সালমান খান আর ক্যাটরিনা কাইফকে। কখনও বন্দুক হাতে, কখনও গাড়িতে কিংবা প্রচণ্ড উত্তাপে মোটর সাইকেলে দেখা যাচ্ছে দর্শকের অতি প্রিয় ‘র’ এজেন্ট সালমান খানকে।

সোমবার (৬ নভেম্বর) টুইটারে প্রকাশিত স্থিরচিত্রে সালমানকে দেখা যায় একটি কালো স্ট্যালিওন ঘোড়াতে, তাঁর পেছনে ধাওয়া করছে কালো পোশাকের শত্রুরা। ব্র্যাড পিটের ট্রয় কিংবা অ্যালেক্সান্ডারে তাঁকে ঘোড়া চালনা শিখতে সহায়তা করা প্রশিক্ষকের দলকে নিযুক্ত করা হয়েছিল টাইগার তথা সালমান খানের প্রশিক্ষণে। অ্যাকশন ধর্মী এই চলচ্চিত্রের জন্য মাত্র তিন দিনে ঘোড়া চালানোর বিদ্যা রপ্ত করেছেন বলিউডের টাইগার সালমান খান। যদিও এর আগে থেকেই সালমান ঘোড়া চালাতে পারতেন, কিন্তু ‘টাইগার জিন্দা হ্যায়’ তে ব্যবহৃত ‘ওয়াডো’ নামক ঘোড়ার সাথে সহজে যেন কাজ করতে পারেন তিনি, সেইজন্যই তিনদিনের প্রশিক্ষণের প্রয়োজন হয়।

‘টাইগার জিন্দা হ্যায়’ এর ট্রেলার মুক্তির  আগেই ভক্তদের আগ্রহ ও কৌতূহলের মাত্রা চরমে পৌঁছাতে একের পর এক ছবি প্রকাশ করেছেন নির্মাতারা। ‘টাইগার জিন্দা হ্যায়’ ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘এক থা টাইগার’ এর দ্বিতীয় পর্ব। যেখানে সালমান ছিলেন গুপ্তচর। থ্রিলার ভিত্তিক এই চলচ্চিত্রের পরিচালনায় এবার আছেন আলী আব্বাস জাফর। ‘এক থা টাইগার’ এর পরিচালক ছিলেন কবীর খান। প্রযোজনায় গতবারের মতো এবারও থাকছেন যশরাজ ফিল্মস এর আদিত্য চোপড়া।

টাইগার জিন্দা হ্যায়’ চলচ্চিত্রের ট্রেলার

Banglabid

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্যাটরিনা কাইফটাইগার জিন্দা হ্যায়সালমান খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিশ্ব ডিম্ব দিবস ২০১৭

পরবর্তী

এবার ‘বন্দুকযুদ্ধে’ আরেক সৌদি প্রিন্স নিহত

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

এবার ‘বন্দুকযুদ্ধে’ আরেক সৌদি প্রিন্স নিহত

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

প্যারাডাইস পেপারস: এখন পর্যন্ত আমরা যা জানি

সর্বশেষ

আগস্টের প্রথম ২২ দিনে প্রবাসী আয় প্রায় ২১৫ কোটি ডলার

আগস্ট ২৪, ২০২৬

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT