ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচে বাংলাদেশ একজন বিশেষজ্ঞ পেস বোলার নিয়ে একাদশ সাজিয়েছে। টেস্ট র্যাঙ্কিংয়ে ৯ নম্বরে থাকা বাংলাদেশ ব্যাটিংয়ে বিশ্বের অন্যতম সেরা দল এবং র্যাঙ্কিংয়ের ৩ নম্বরে থাকা ভারতের সঙ্গে একজন মাত্র বিশেষজ্ঞ পেসার নিয়ে খেলতে নামায় অনেকেই বিস্মিত।
নারায়ণগঞ্জের ফতুল্লায় খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে লড়াই শুরুর আগে দু’ দলই জয়ের লক্ষ্যের কথা জানিয়েছিলো। ফতুল্লার মাঠকে ব্যাটিং স্বর্গ বলাই যায়। বাংলাদেশের ভালো ব্যাটিং উইকেটগুলোর অন্যতম এ গ্রাইন্ড।
আজকের ম্যাচ শুরুর ঠিক আগে মাঠ পরিদর্শন করে উইকেটের উপরে কাটা ঘাস থাকায় তা ব্যাটিং ও স্পিনের জন্য সহায়ক হবে বলে নিজের ধারণা কথা জানিয়েছিলেন টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম।
বাংলাদেশ শুধু পেসার মোহাম্মদ শহিদকে নিয়ে মাঠে নামলেও ভারত দলে পেস বোলিংয়ে ঝড় তুলতে রয়েছেন উমেশ যদব, ইশান্ত শর্মা এবং বরুণ অ্যারন।
যদিও পিচ সম্পর্কে নিজেদের বিভ্রান্তির কথা জানানো হয়েছিলো বাংলাদেশের পক্ষ থেকে, তবুওৎ ওয়ানডে সিরিজে সম্পূর্ণ ফিট রাখার জন্য রুবেল হোসেনের মতো বোলারকে টেস্ট দলে না রাখার সিদ্ধান্তটা কতোটা যৌক্তিক তা বোঝা যাবে শিগগিরই।
শুরুতে শহিদের তোপের মুখে থাকা শিখর ধাওয়ানের আগ্রাসি ব্যাটিং রুবেলের অভাবটা প্রকট করে তুলছে বলে ক্রিকেট বোদ্ধারা মনে করছেন।







