চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাইগারদের নতুন জার্সি

সাইদুর রহমান শামীম সাইদুর রহমান শামীম
৮:৪৯ পূর্বাহ্ণ ০১, জুন ২০১৫
স্পোর্টস
A A

ভারতের সঙ্গে সিরিজে টিম-টাইগার্সের অফিসিয়াল স্পন্সর হিসাবে পথ চলা শুরু করছে বেসরকারি মোবাইল ফোন অপারেটর রবি। মিরপুরের হোম অব ক্রিকেটে ভারতের সঙ্গে সিরিজ শুরুর সপ্তাহখানেক আগে টিম-টাইগার্সের জার্সি উন্মোচন অনুষ্ঠানে আসর আলো করলেন মুশফিক, সাকিব, রিয়াদ, রুবেল এবং ওয়ানডে অধিনায়ক মাশরাফি। টাইগারদের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় তৃপ্তির কথা শোনালো রবি।

এই সিরিজেই বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের কিপিং করা নিয়ে অনিশ্চয়তার কথা শুনিয়েছেন খোদ বিসিবি সভাপতি।

আন্তর্জাতিক ক্রিকেটে একের পর এক সাফল্য পাওয়া বাংলাদেশ দলের সঙ্গে এবার মোবাইল অপারেটর রবি। টিম-টাইগার্সের অফিসিয়াল স্পন্সরশিপ স্বত্ব আগামী দু’ বছরের জন্য ‘টপ অব মাইন্ডে’র কাছ থেকে কিনে নিয়েছে রবি আজিয়াটা।

Banglabid

বাংলাদেশ দলের স্পন্সর রবির চিফ অপারেটিং কর্মকর্তা মাহতাবউদ্দিন আহমেদ জানালেন, ক্রিকেট গোটা বাংলাদেশকে এক করে। দেশের ১৬ কোটি মানুষকে এক সাথে করে দেশে ক্রিকেট। রাজনীতি,ধর্ম বিশ্বাসে ভিন্নতা থাকলেও বাংলাদেশ ক্রিকেটের প্রশ্নে পুরো জাতি এক সাথে হয়।

আনুষ্ঠানিকতার পাশপাশি চলছে আসন্ন সিরিজের জন্য টাইগারদের অনুশীলন। জৈষ্ঠের দুঃসহ গরম উপেক্ষা করে বাংলাদেশ দলের ব্যাট-বলের প্রস্তুতি। ভারতকে ফেভারিট মানছেন, তারপরও জয়ের আশা ছাড়তে রাজি নন কেউ। আঙ্গুলের ইনজুরির জন্য মুশফিকুর রহিমের কিপিং নিয়ে সংশয় আছে। তবে শেষ সিদ্ধাটি টেস্ট অধিনায়কই নেবেন বললেন বিসিবি সভাপতি।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, মুশফিক কিপিং করতে ইচ্ছুক। তবে ইনজুরি থাকায় এই সিরিজে তা সম্ভব নাও হতে পারে।

Reneta

পাকিস্তানের সঙ্গে হোম সিরিজে ছিলো ডিসিশন রিভিউ সিস্টেম বা ডি.আর.এস। ভারতের সঙ্গে সিরিজে কেন থাকছে না তারও ব্যাখা দিয়েছে বিসিবি সভাপতি।

পাপন বলেন,‘ এটা বাই ল্যাটারাল ডিসিশন’। তবে তার জানামতে ‘ইন্ডিয়ার সাথে খেলাগুলোতে ডি.আর.এস থাকে না’ বলেও জানান তিনি।

একদিন পিছিয়ে ৮ জুন ঢাকা আসছে ভারতীয় দল। ১০জুন থেকে ফতুল্লায় সিরিজের একমাত্র টেস্ট। সেই টেস্টের জন্য বাংলাদেশ দলের নাম ঘোষণা কাল-পরশু’র মধ্যেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রবি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইসরাইল সফর করবেন মোদি

পরবর্তী

মে মাসের বেতন পেলো ডিগনিটি’র শ্রমিকরা

পরবর্তী

মে মাসের বেতন পেলো ডিগনিটি’র শ্রমিকরা

৫০ বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্যে কাজ করবে সিবাই

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যেভাবে হলো রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে সংসদ সদস্যরা

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

এক সপ্তাহ বিদ্যুৎ নেই, পিডিবি অফিসে হামলা-ভাঙচুর

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতির শপথ গ্রহণের সাথে সাথেই এমপি ও মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ

আগস্ট ২০, ২০২৬

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT