চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাইগারদের একাদশ হোয়াইটওয়াশের শিকার জিম্বাবুয়ে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৭ পূর্বাহ্ণ ১১, নভেম্বর ২০১৫
স্পোর্টস
A A

মুস্তাফিজুর রহমানের কাটারের সামনে নাজেহাল হলো জিম্বাবুয়ে। ৯ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে তৃতীয়বারের মতো এই বিস্ময় বালকের ৫ উইকেট শিকারে ২৭৬ রানের লক্ষ্যে খেলতে নামা জিম্বাবুয়ে ২১৫ রানেই গুটিয়ে যায়। ৬১ রানের জয়ে টাইগাররা পান প্রতিপক্ষ দলকে একাদশবারের মতো হোয়াইটওয়াশ করার স্বাদ।

দলীয় ১৮৮ রানে সিন উইলিয়ামসকে যখন সাব্বির রহমানের ক্যাচে পরিণত করেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা তখনই আসলে ম্যাচ থেকে সম্পূর্ণ ছিটকে যায় জিম্বাবুয়ে। ষষ্ঠ উইকেটের পতনের পর ব্যাটসম্যানদের যাওয়া আসার মিছিলে আর মাত্র রান ২৭ রান যোগ করেই গুটিয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস।

মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে ১৪৫ রানের এবং দ্বিতীয়টিতে ৫৮ রানের জয় পেয়েছিলো টাইগার বাহিনী।

জিম্বাবুয়ের এবারের সফরের সর্বোচ্চ স্কোরার উইলিয়ামস ৬৪ রানে ফেরার আগে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস খেলা অধিনায়ক চিগাম্বুরাকে ৪৫ রানে ফিরিয়ে টাইগারদের জন্য প্রথম ব্র্যাকথ্রু এনে দেন অলরাউন্ডার সাব্বির রহমান।

চিগাম্বুরা এবং উইলিয়ামসের ৮০ রানের জুটি হোয়াইটওয়াশ এড়ানোর পথে আশা জাগাচ্ছিলো জিম্বাবুয়েকে। অধিনায়ক চিগাম্বুরার বিদায়ের পর ম্যালকম ওয়ালারের সাথে ৫৯ রানের জুটি গড়েন উইলিয়ামস। আল আমিন হোসেইনের বলে ম্যালকম ৩২ রানে ফিরে যাওয়ার পর ২ রানের ব্যবধানেই বিদায় নেন উইলিয়াম।

দলীয় ১২৭ রানে চিগাম্বুরার বিদায়ে চতূর্থ উইকেটের পতন হয়। এরপর ষষ্ঠ উইকেটের পতনে সিন উইলিয়ামস ফেরেন দলীয় ১৮৮ রানের মাথায়। এর পর আর কেউই প্রতিরোধ গড়ে তুলতে পারেন নি।

Reneta

বিস্ময় বোলার মুস্তাফিজুর রহমান সর্বোচ্চ ৫ উইকেট লাভ ছাড়াও মাশরাফি, নাসির, আল আমিন, সাব্বির এবং আরাফাত সানী একটি করে উইকেট নেন।

এর আগে টসে জিতে ব্যাট করতে নামা টাইগাররা তামিম ইকবাল ও ইমরুল কায়েসের দৃষ্টিনন্দন ১৪৭ রানের উদ্বোধনী জুটি এবং মাহমুদুল্লাহ রিয়াদের ৫২ রানের সুবাদে নির্ধারিত ৫০ ওভার খেলা শেষে ৯ উইকেট হারিয়ে ২৭৬ রান করেন। ক্রিকেটের তিন সংস্করণেই সর্বোচ্চ রানের মালিক তামিম এবং টানা দ্বিতীয় ম্যাচে ফিফটি করা ইমরুল দুজনই ৭৩ রান করেন।

জিম্বাবুয়ের হয়ে লুক জংগুই ও গ্রিম ক্রেমার ২টি করে উইকেট নেন। এলটন চিগুম্বরা ও ম্যালকম ওয়ালার ও টিনেসি পানিয়াঙ্গারা প্রত্যেকে একটি করে উইকেট নেন।

জিম্বাবুয়েকে তিন ম্যাচের সিরিজের সবকটিতে হারিয়ে ওয়ানডে ক্রিকেটে ১১তম বারের মতো প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ। সর্বশেষ পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার মধ্য দিয়ে প্রতিপক্ষকে দশমবারের মতো হোয়াইটওয়াশ করে টাইগাররা।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

একটানা বসে-শুয়ে ইন্টারনেট ব্রাউজিং নয়

পরবর্তী

নিয়ম মেনেই অনুপ চেটিয়াকে মুক্তি দেয়া হয়েছে: আইজি প্রিজন

পরবর্তী

নিয়ম মেনেই অনুপ চেটিয়াকে মুক্তি দেয়া হয়েছে: আইজি প্রিজন

হামলা এড়াতে কারারক্ষীদের ইউনিফর্ম ব্যবহারে সর্তকতা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বৈশ্বিক তাপদাহে কুলিং অ্যাপ্লায়েন্স রপ্তানিতে রেকর্ড শেনচেনের

জুলাই ১৯, ২০২৬

বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু চীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে স্পেনের একাদশ যেমন হতে পারে

জুলাই ১৯, ২০২৬

পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস

জুলাই ১৯, ২০২৬

বক্স অফিসে হাজার কোটি, এবার নেটফ্লিক্সেও ইতিহাস গড়ল ‘ধুরন্ধর’

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT