অন্যান্য

হামলা এড়াতে কারারক্ষীদের ইউনিফর্ম ব্যবহারে সর্তকতা

হামলা এড়াতে কারারক্ষীদের ইউনিফর্ম ব্যবহারে সর্তকতা

রাজধানীতে মিলিটারি পুলিশের ওপর হামলার একদিন পরেই দুর্বৃত্তের হামলায় আহত হয়েছেন ফরিদপুর জেলা কারাগারের কারারক্ষী আছাদুজ্জামান। কারারক্ষীর ওপর হামলার কথা জানিয়ে দাপ্তরিক কাজ ছাড়া কারারক্ষীদের ইউনিফর্ম ব্যবহার না করার নির্দেশ দিয়েছেন কারা মহাপরিদর্শক।

দুপুর পৌনে ২ টার দিকে শহরের প্রধান ডাকঘরের কাছে এ ঘটনা ঘটে। কারাগার থেকে পোস্ট অফিসের কাছে পৌঁছলে পেছন থেকে আছাদুজ্জামানের পিঠে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এতে তার পিঠের ডান পাশে উপরের দিকে প্রায় ৫/৬ ইঞ্চি লম্বা ক্ষত হয়।

পরে তাকে ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তবে কারা কর্তৃপক্ষ বলছেন দুই কারারক্ষী মোটর সাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন।

এই হামলার বিষয়ে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেকারউদ্দিন জানান,স্থানীয় পোস্ট অফিস থেকে সরকারি ডাক নিয়ে আসার সময় দুর্বৃত্তদের হামলায় আহত হয় ওই কারারক্ষী। তাকে পেছন থেকে ক্ষুর দিয়ে আঘাত করা হয়। হামলার স্পটে অনেক ভীড় ছিল বলে হামলাকারীকে ধরা সম্ভব হয়নি বলে জানিয়েছেন তিনি। যেসব জায়গায় ইউনিফর্ম না পরে দায়ত্বি পালন করা যায় সেসব জায়গায় ইউনিফর্ম না পরার আহ্বান জানিয়েছেন কারা মহাপরিদর্শক। সন্ত্রাসীরা যাতে ইউনিফর্ম দেখে আলাদাভাবে টার্গেট করতে না পারে।

সাম্প্রতিক সময়ে মিলিটারি পুলিশসহ আইশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপর যে হামলা হয়েছে সেই ধারাবাহিকতায়ই কারারক্ষীর উপর হামলা হয়েছে বলে আশঙ্কা করেছেন কারা মহাপরিদর্শক। সব কারাগারে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

বিষয়:পুলিশ হত্যা পুলিশকে হামলা পুলিশের ওপর হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…