দিল্লিতে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে টস জিতে ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ। সফরকারী দলের একাদশে এসেছে একটি পরিবর্তন। শরিফুল ইসলামের জায়গায় খেলছেন তানজিম হাসান সাকিব। ভারতীয় দলে কোনো পরিবর্তন আসেনি।
সবার চোখ থাকবে মাহমুদউল্লাহ রিয়াদের দিকে। সংক্ষিপ্ত সংস্করণ থেকে অবসর ঘোষণার পর নিশ্চয়ই সাইলেন্ট কিলারের ব্যাটে আসা প্রতিটি বলের দিকে চোখ রাখবেন তার ভক্তরা।
অরুণ জেটলি স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টি। বাংলাদেশের সিরিজ বাঁচানোর ম্যাচ এটি।
১২ অক্টোবর হায়দরাবাদে বাকি ম্যাচটি খেলেই এপিটাফ টানা হবে মাহমুদউল্লাহর টি-টুয়েন্টি ক্যারিয়ারের। বিদায়ী টেস্টে দেড়শ রানের আলো ঝলমলে ইনিংস খেলেছিলেন। টি-টুয়েন্টির বিদায়বেলায় বাংলাদেশকে কেমন ইনিংস উপহার দেন সেটিই দেখার।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব।
ভারত একাদশ: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), রিংকু সিং, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং, মায়াঙ্ক যাদব।