চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টরেন্টোয় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে জাতীয় শোক দিবস পালিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২২ অপরাহ্ণ ১৯, আগস্ট ২০২০
প্রবাস সংবাদ
A A
টরেন্টোর বাংলাদেশ কনস্যুলেট জেনারেল যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন করেছে।
মিশনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, কমিউনিটি সদস্যগণ এবং অন্টারিও আওয়ামী লীগের নেতৃবৃন্দ মহামারির মাঝেও সামাজিক দূরত্ব বজায় রেখে এবং সকল স্বাস্থ্য-সুরক্ষা অবলম্বন করে এ কর্মসূচীতে অংশ নেন।
কনসাল জেনারেল নাঈম উদ্দিন আহমেদ সকালে বাংলাদেশ হাউসে জাতীয় পতাকা অর্ধনমিত করার মধ্য দিয়ে দিনটির কর্মসূচি শুরু করেন। বিকেলে কনস্যুলেট জেনারেলে বিশদ কর্মসূচীর মাধ্যমে দিবসটি পালন করা হয়, যার মধ্যে অন্তর্ভুক্ত ছিল কনসাল জেনারেল ও কর্মকর্তাগণ কর্তৃক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ, বঙ্গবন্ধুর জীবন সম্পর্কিত তথ্যচিত্র প্রদর্শন এবং বঙ্গবন্ধুর গৌরবময় জীবন ও অবদান নিয়ে আলোচনা।
কনসাল জেনারেল নাঈম উদ্দিন আহমেদ তার বক্তব্যে ১৫ আগস্টে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডকে বাঙ্গালীর ইতিহাসে সবচেয়ে বর্বরোচিত ঘটনা হিসেবে উল্লেখ করেন। তিনি এই শোককে শক্তিতে পরিণত করার আহ্বান জানিয়ে জাতির পিতার স্বপ্নের “সোনার বাংলা” বিনির্মানে প্রত্যেককে যার যার অবস্থান থেকে অবদান রাখার আহবান জানান।
মুক্তিযোদ্ধা, বাংলাদেশ কমিউনিটি সদস্য এবং অন্টারিও আওয়ামী লীগের নেতৃবৃন্দ এই আলোচনায় অংশ নেন। ১৫ আগস্টের শহীদদের জন্য বিশেষ দোয়ার মাধ্যমে কর্মসুচির পরিসমাপ্তি হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় শোক দিবসটরন্টোবঙ্গবন্ধু
শেয়ারTweetPin

সর্বশেষ

ভেনিসে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী

জুলাই ১৫, ২০২৬

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

জুলাই ১৫, ২০২৬

ট্রাম্পের সাথে সম্পর্ক, ইনফান্তিনোর বিরুদ্ধে আইওসি’তে অভিযোগ

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT