বিনোদন

টরেন্টোর হাসপাতালে ভর্তি ‘ছুটির ঘন্টা’র পরিচালক

নদীর পাশে বসে একজন ব্যক্তি, পেছনে পাহাড় ও নদী দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

নদীর পাশে বসে একজন ব্যক্তি, পেছনে পাহাড় ও নদী দৃশ্য, চ্যানেল আই অনলাইন এর জন্য উপযুক্ত ছবি. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশের কালজয়ী সিনেমা ‘ছুটির ঘন্টা’র পরিচালক আজিজুর রহমান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। কানাডার টরেন্টো থেকে খবরটি জানিয়েছেন তার মেয়ে আলিয়া রহমান বিন্দি।

মঙ্গলবার রাতে নিজের ফেসবুকে বিন্দিয়া জানান, আমার বাবা চলচ্চিত্র পরিচালক আজিজুর রহমান বর্তমানে অসুস্থ‍। ফুসফুসে পানি চলে আসার কারণে গতকাল সকালে উনাকে টরেন্টোর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিচালক এহতেশামের সহকারি হিসেবে চলচ্চিত্রে কর্মজীবন শুরু করেন আজিজুর রহমান। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র লোককাহিনী নির্ভর সাইফুল মুল্‌ক্‌ বদিউজ্জামাল। তিনি অশিক্ষিত, মাটির ঘর, ছুটির ঘণ্টার মতো কালজয়ী সব চলচ্চিত্র নির্মাণ করে খ্যাতি অর্জন করেন।

বিষয়:অসুস্থ আজিজুর রহমান এহতেশাম টরেন্টো পরিচালক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…