দেশের জনপ্রিয় ডিজিটাল এন্টারটেইনমেন্ট অ্যাপ টফি-তে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার সব ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে।
ম্যাচগুলো যে কোন নেটওয়ার্ক থেকে দেখা যাবে অ্যান্ড্রয়েড ও আইওএস মোবাইল ডিভাইস ও অ্যান্ড্রয়েড টিভিতে টফি অ্যাপে। এছাড়াও টফি-এর ওয়েবসাইটেও খেলা দেখা যাবে।
আগামি ২৩, ২৫ এবং ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ শুরু হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকাল ১১ টায়।
এরপর ৩ ও ৫ মার্চ দুপুর ৩ টা থেকে ঢাকায় মিরপুরে শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে হবে টি-টোয়েন্টি ম্যাচদুটি।
টফি অ্যাপে লাইভ স্পোর্টসের জন্য রয়েছে নির্ধারিত চ্যানেল। এই চ্যানেলে বাংলাদেশ-আফগানিস্তান এর ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ সরাসরি দেখতে পারবেন দর্শকরা।
টফি-এর ডিরেক্টর আব্দুল মুকিত আহমেদ বলেন, “ক্রিকেটপ্রেমীরা এখন চলতি পথে, অফিসে কিংবা ভ্রমণের সময়েও সরাসরি খেলা উপভোগ করতে ভালোবাসেন। লাইভ ক্রিকেটের আনন্দ এখন যে কোন নেটওয়ার্ক থেকে টফি-এর দর্শকদের কাছে পৌঁছে দিচ্ছি আমরা। ক্রিকেটভক্তরা বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ টফি অ্যাপ এবং ওয়েবসাইটে দেখতে পারবেন যে কোন নেটওয়ার্ক থেকে।”
অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইসে প্লে স্টোর ও অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে টফি অ্যাপ। কিংবা খেলাটি উপভোগ করা যাবে এই লিঙ্কে: https://toffeelive.page.link/BD-vs-AFG







