ক্রিকেট

টপঅর্ডারে আবারও ধস

বাংলাদেশের ক্রিকেটার মুমিনুল হক ব্যাটিং করছেন, পাকিস্তান সিরিজের আগে প্রস্তুতি।. Channel i News - চ্যানেল আই নিউজ

মুমিনুল হক ব্যাটিং করছেন, মাঠে প্রস্তুতি নিচ্ছেন, বাংলাদেশ ক্রিকেট দলের একজন খেলোয়াড়।. Channel i News – চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম টেস্টের পর ঢাকায় ফিরেও ব্যর্থ বাংলাদেশের টপঅর্ডার। পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ২২ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে বিপাকে স্বাগতিকরা।

রানআউট হয়েছেন মুমিনুল হক (১)। তার আগে সাজিদ খানের ঘূর্ণিতে সাজঘরে ফেরেন দুই ওপেনার মাহমুদুল হাসান জয় (০) ও সাদমান ইসলাম (৩)।

ফলো-অন এড়াতে বাংলাদেশকে করতে হবে ১০১ রান। মিরপুরে চতুর্থ দিনের চা-বিরতি চলছে। ১৩ রানে অপরাজিত আছেন নাজমুল হোসেন শান্ত।

এদিন ফাওয়াদ আলম ফিফটি ছোঁয়ার পরই ইনিংস ঘোষণা করে পাকিস্তান। ততক্ষণে সফরকারীরা ৪ উইকেট হারিয়ে তোলে ৩০০ রান।

বৃষ্টির কারণে ছোট হয়ে এসেছে ম্যাচের দৈর্ঘ্য। তাই বেশি সময় ব্যাট করেনি পাকিস্তান। চতুর্থ দিনের লাঞ্চ বিরতির ঘণ্টাখানেক পরই প্রথম ইনিংস ঘোষণা করে দেন বাবর আজম।

বিষয়:জয় ঢাকা টেস্ট তাইজুল তাসকিন বাবর বাংলাদেশ-পাকিস্তান টেস্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…