চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টটেনহ্যামকে হারিয়ে ফাইনালে চেলসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১০ পূর্বাহ্ণ ২৩, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A

অ্যান্টনিও কন্তের অধীনে চেলসির জয়রথ চলছেই। ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকার পাশাপাশি এফএ কাপেও দেখা গেল তার প্রতিফলন। শনিবার রাতে টটেনহ্যামকে ৪-২ গোলে হারিয়ে এফএ কাপের ফাইনালে উঠেছে কন্তের শিষ্যরা।

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে সেমিফাইনালে এডেন হ্যাজার্ড, ডিয়েগো কস্তা এবং সেস ফ্যাব্রিগাসকে প্রথমার্ধে বিশ্রামে রেখেই দল সাজিয়েছিলেন কন্তে। এরপরও গোল পেতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি ব্লুজদের। ম্যাচের ৫ মিনিটের মাথায় চেলসি এগিয়ে যায় উইলিয়ানের গোলে। ২৫ গজ দূর থেকে দুর্দান্ত এক ফ্রি-কিকে স্পার গোলরক্ষক হুগো লরিসকে বোকা বানিয়ে জালে বল জড়ান উইলিয়ান।

সমতায় ফিরতেও বেশি সময় নেয়নি টটেনহ্যাম। ম্যাচের ১৮ মিনিটে হ্যারি কেনের মাথা ছোঁয়া বল চেলসি গোলরক্ষক থিবো কোর্তোয়া ক্লিয়ার করতে ব্যর্থ হলে গোল পায় টটেনহ্যাম। প্রথমার্ধ শেষ হওয়ার দুই মিনিট আগে আবারও এগিয়ে যায় চেলসি। পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন উইলিয়ান।

মধ্যবিরতি থেকে ফিরে আবারও সমতা টানে টটেনহ্যাম। ম্যাচের ৫২ মিনিটে ডেলে আলির গোলে স্বস্তি ফেরে স্পার শিবিরে। সেই স্বস্তি অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৬১ মিনিটে উইলিয়ানকে উঠিয়ে নিজের তুরুপের তাস এডেন হ্যাজার্ডকে মাঠে নামান কন্তে। পরে ৭৫ মিনিটে ২০ গজ দূর থেকে এক বুলেট গতির শটে টটেনহ্যামের সমর্থকদের স্তব্ধ করে দেন এই বেলজিয়াম তারকা ফরোয়ার্ড।

টটেনহ্যামের যতটুকু আশা ছিল সেটিও কেড়ে নেন নেমানিয়া মাতিচ। ম্যাচের ৮০ মিনিটে ২৫ গজী এক শটে এই সার্বিয়ান মিডফিল্ডার প্রতিপক্ষের জাল খুঁজে নেন। তাতে চেলসির লিড বেড়ে দাঁড়ায় ৪-২ গোলে।

শেষদিকে মরিয়া চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি টটেনহ্যাম। ওই ব্যবধানে জিতেই ফাইনালের টিকিট কাটা হয়ে যায় চেলসির। লিগ শিরোপার পাশাপাশি এখন এফএ কাপ জিতে মৌসুমের ডাবল জেতার সুবর্ণ সুযোগ থাকছে কন্তের হাতে।

Reneta

ফাইনালে ম্যানসিটি অথবা আর্সেনাল যেকোনো এক দলের মুখোমুখি হবে চেলসিকে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইংলিশ এফএ কাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

মাতৃত্বের আলো-অন্ধকার নিয়ে তৈরি ১০ দুর্দান্ত হলিউড সিনেমা

মে ১০, ২০২৬

গাজীপুরে গরু চোর সন্দেহে গণপিটুনি: নিহত ৩, ট্রাকে আগুন

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মা দিবসে বিশেষ ডুডল প্রকাশ করল গুগল

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউক্রেন যুদ্ধ শেষের পথে, মন্তব্য পুতিনের

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন পিটার ম্যাগইয়ার

মে ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT