চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গার্দিওলার দলকে ‘কমান্ডোদের’ হুমকি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫১ অপরাহ্ণ ২৩, জানুয়ারি ২০২১
ফুটবল, স্পোর্টস
A A
ম্যাচের সময় ফুটবল দল একত্রিত হয়ে উল্লাস করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

শনিবার রাতে ইংলিশ এফএ কাপের ম্যাচে দ্বিতীয় বিভাগের দল শেলটেন টাউনের মুখোমুখি হবে প্রিমিয়ার লিগ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। শক্তির বিবেচনায় ম্যাচটা দৈত্য বনাম লিলিপুটদের খেলা। শেলটেন টাউনও নিজেদের বড় কিছু ভাবছে না। তবে তাদের একটা গোপন অস্ত্র আছে যার শক্তি দিয়েই ‘দৈত্য’ বধ করে এফএ কাপে অঘটন ঘটাতে চায় ‘রবিনস’খ্যাত শেলটেন।

গোপন অস্ত্র সম্পর্কে জানতে হলে পিছিয়ে যেতে হবে তিন বছর আগে। ২০১৮ সালে লিগে টানা নয় ম্যাচ হেরে পরের বিভাগে অবনমন হওয়ার দিকে ধুঁকছে শেলটেন। এমন অবস্থায় খেলোয়াড়দের উজ্জীবিত করতে ব্রিটিশ রয়্যাল মেরিন্সের সাবেক দুই কমান্ডো বেন উইলিয়ামস ও অ্যান্থনি থমপসনকে আমন্ত্রণ জানান মাইকেল ডাফ যাদের কাজ ছিলো খেলোয়াড়দের মাঝে ‘কমান্ডো মানসিকতা’ ছড়িয়ে দেওয়া। সাধারণ মানুষ যেকাজে পিছিয়ে যায় একজন কমান্ডো সেখানে কিভাবে অসম্ভবকে সম্ভব করে সেটাই খেলোয়াড়দের বুঝিয়ে দেওয়ার দায়িত্ব পড়ে সাবেক কর্পোরাল বেন উইলিয়ামসের কাঁধে।

রয়্যাল মেরিন্স কমান্ডো উইলিয়ামস দশ বছর সামরিক বাহিনীতে কাজ করেছেন, যুদ্ধ করেছেন আফগানিস্তানে। সম্প্রতি একটা বইও লিখেছেন যার নাম ‘কমান্ডো মাইন্ডসেট’। গত দুই বছর ধরে শেলটেনের খেলোয়াড়দের উজ্জীবিত করার কাজটি যত্নের সঙ্গেই করে আসছেন তিনি।

‘যখন আমি শেলটেনের খেলোয়াড়দের সঙ্গে প্রথম কথা বলি তখন তারা রেলিগেশন প্লে-অফ খেলার অপেক্ষায়। আমি তাদের বললাম, তোমাদের জিততেই হবে। না জেতার কোনো কারণ তো দেখছি না’, ডেইলি মেইলকে সাক্ষাৎকারে বলছিলেন উইলিয়ামস।

‘তারা খুব লাজুক ছিলো, লোকজন বলতে লাগলো দারুণ বলেছে হে। এরপর হঠাত করেই দলটা একসঙ্গে ছয়-সাতটা ম্যাচ জিতে ফেললো।’

দুইজন পুরুষ, একজন সেনা ও একজন ফুটবল খেলোয়াড়, একসঙ্গে ছবি তুলেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ
হ্যারি কেনের সঙ্গে কমান্ডো বেন উইলিয়ামস

উইলিয়ামস ও অ্যান্থনি থমপসন আসার পর শেলটেনের কতটা উন্নতি হয়েছে তা বলবে পরিসংখ্যান। দুই কমান্ডোর কথায় উজ্জীবিত হয়ে গত মৌসুমে ৩০ ম্যাচের ২০টিতেই জিতেছে তারা, উঠে এসেছে দ্বিতীয় বিভাগে। খেলার সুযোগ হয়েছে এফএ কাপে যেখান থেকে এখন তাদের আয় অন্তত দশ হাজার পাউন্ডের বেশি।

শেলটেন খেলোয়াড়দের সঙ্গে কথা বলতে যাওয়ার আগে হোয়াড্ডোন রোডে খেলোয়াড়দের জন্য ভক্তদের ভালোবাসা কিংবা রাস্তার দেয়ালে কোনো উজ্জীবনই মরীচিকা চোখে পড়েনি দুই কমান্ডোর। দায়িত্ব নিয়েই খেলোয়াড়দের জন্য বিশেষ কিছু স্লোগান, শারীরিক ও মানসিক কিছু অনুশীলন প্রোগ্রাম তৈরি করেছেন যাতে খেলোয়াড়রা তাদের পরিশ্রমের মাত্রাকে ছাড়িয়ে যেতে পারেন। তৈরি করেছেন কমান্ডো ট্রেনিং গ্রাউন্ড যেখানে খেলোয়াড়রা কমান্ডো ট্রেনিং নেন বা নিচ্ছেন।

ম্যানসিটি ম্যাচের আগে বৃহস্পতিবার ভিডিও কলে উইলিয়ামসের সঙ্গে কথা হয়েছে শেলটেন খেলোয়াড়দের। কলে সাবেক কমান্ডো সরাসরি জানিয়েছেন, ম্যানসিটির খেলোয়াড়রা রক্ত-মাংসেরই গড়া, ভিন গ্রহবাসী কেউ নয়। তাদের হারানো অসম্ভব কিছু এটা ভাবলেই হবে বোকামী। সুতরাং, হারা চলবে না! কোন জায়গা থেকে কোথায় উঠে এসেছে শেলটেন এতটুকু খেলোয়াড়দের মনে রাখতে বলেছেন।

উইলিয়ামসের কথা কতটা কাজের সেটা জানা আছে ম্যানসিটির অনেক ইংলিশ ফুটবলারেরই। ২০১৮ বিশ্বকাপে রাশিয়া যাওয়ার আগে উইলিয়ামস সহ একদল কমান্ডোর কাছে প্রশিক্ষণ করে গেছে পুরো ইংলিশ দল। সেবার বিশ্বকাপে শেষচারেও উঠে গ্যারেথ সাউথগেটের দল।

শেলটেন কোচ মাইকেল ডাফকে উইলিয়ামসের খোঁজ দিয়েছিলেন ম্যানসিটিরই সাবেক গোলরক্ষক জো হার্ট। সেই পরামর্শ মেনেই দলে কমান্ডোদের নিয়োগ দেয় শেলটেন। এখন কমান্ডোদের দেখানো পথে পুঁচকে দলটা যদি মাঠে দৈত্য বধ করেই ফেলে তাতে অবাক হওয়ার কিছু থাকবে না!

ট্যাগ: ইংলিশ এফএ কাপম্যানচেস্টার সিটিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: মৃতের সংখ্যা ৮ হাজার ছাড়াল

পরবর্তী

বাংলাদেশ গেমসে প্রথমবার মেয়েদের ক্রিকেট

পরবর্তী
বাংলাদেশ মেয়েদের ক্রিকেট দল মাঠে খেলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ গেমসে প্রথমবার মেয়েদের ক্রিকেট

সেন্টমার্টিনে ডুবে থাকা ট্রলার ও উদ্ধারকর্মী. Channel i News - চ্যানেল আই নিউজ

সেন্টমার্টিনে ট্রলার ডুবি, ৪ লাশ উদ্ধার

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নেপালকে জরুরি সহায়তায় ৫ লাখ ডলার দেবে যুক্তরাষ্ট্র

আগস্ট ২৭, ২০২৬

নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্ষণের আলামত মেলেনি ময়নাতদন্তে, মিলল চাঞ্চল্যকর তথ্য

আগস্ট ২৭, ২০২৬
Professional Focused Caucasian Female Surgeon Reviewing Patient's Brain Scans on a Large Monitor, Preparing to Lead Her Team in a Complex Surgery, Analyzing Data Before the Procedure Begins

সার্জনের পাশে এআই, জটিল মস্তিষ্কের অস্ত্রোপচারে নতুন সাফল্য

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে উদ্ধার অভিযানে ২ হাজার সেনা মোতায়েন

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT