চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যানচেস্টারে বৃষ্টিমুখর উৎসবে গার্দিওলাদের ট্রেবল উদযাপন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৬ অপরাহ্ণ ১৩, জুন ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
Manchester celebration with fireworks and large crowd during a sports event. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যানচেস্টার সিটি ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানকে হারিয়ে নিজেদের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জিতে ফিরেছে তুরস্ক থেকে। নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের পর ইপিএলের দ্বিতীয় ক্লাব হিসেবে সিটিজেনরা ট্রেবল জিতেছে পেপ গার্দিওলার কোচিংয়ে। বিজয়ীদের ঘিরে ম্যানচেস্টার এখন উৎসবের নগরী।

তুরস্কের কামাল আতাতুর্ক স্টেডিয়াম থেকে ফেরার পর ট্রেবল জয়ের উদযাপন করেছে সিটি। বাধা হয়ে দাঁড়াচ্ছিল বৃষ্টি। বৃষ্টিকে শেষপর্যন্ত উৎসবের সঙ্গী বানিয়েছেন সিটির কোচ, খেলোয়াড়, স্টাফ ও হাজারো দর্শক। কাকভেজা হয়েই উদযাপন করেছেন।

লালমনিরহাটে কৃষ্ণচূড়া গাছের সুন্দর ফুলের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ
বৃষ্টির মধ্যেই বিজয় প্যারেড চলছে হালান্ডদের

ট্রেবল জয়ের অন্যতম প্রধান চরিত্রে ছিলেন স্প্যানিশ কোচ পেপ গার্দিওলা। নির্ভার গার্দিওলা আয়েশ করে টেনেছেন চুরুট। প্রচণ্ড বৃষ্টিতেও উদযাপনে আসা দর্শকদের অভিবাদনের জবাব দিয়েছেন।

‘এই বৃষ্টির সাথে আমাদের সেরা প্যারেড হবে, অন্যথায় এটি ম্যানচেস্টার নয়। আমরা রোদ চাই না, আমরা বৃষ্টি চাই, যেন এটা ভালো হয়। সমর্থকরা বৃষ্টিতে অভ্যস্ত।’

Manchester City players celebrate their treble win after rain in Manchester. Channel i News - চ্যানেল আই নিউজ
আয়েশ করে চুরুটে টান নির্ভার গার্দিওলার

ডিফেন্ডার রুবেন ডিয়াজ এবং স্ট্রাইকার আর্লিং হালান্ডসহ বেশকিছু খেলোয়াড় জার্সি খুলে বৃষ্টিতে নেচে-গেয়ে মাতিয়েছেন। সাথে মিডফিল্ডার কেলভিন ফিলিপ্স ও ডিফেন্ডার জন স্টোনসও যোগ দেন।

ম্যানচেস্টার ফুটবল দলের খেলোয়াড় ট্রেবল জেতার পর উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ
রুবেনের উৎসব যেন থামছেই না

অধিনায়ক ইলকাই গুন্ডোয়ানের অনুভূতি- ‘এটা সত্যিই অসাধারণ। তিন তিনটি ট্রফি।’

ম্যানচেস্টারে ফুটবল ট্রেবল উদযাপনরত খেলোয়াড়রা. Channel i News - চ্যানেল আই নিউজ
তিন তিনটি ট্রফি!

বেশি উচ্ছ্বসিত দেখা গেছে মিডফিল্ডার জ্যাক গ্রিলিশকে। তার উৎসব যেন থামছিলই না- ‘গত ২৪ ঘণ্টা আমি জীবনের সবচেয়ে ভালো দিন ও রাত পার করেছি।’

ম্যানচেস্টার ফুটবল দলের খেলোয়াড়রা ট্রেবল জেতার পর উল্লাসে মেতে উঠেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ
চ্যাম্পিয়ন্স লিগ ও প্রিমিয়ার লিগ শিরোপা হাতে কাইল ওয়াকার, ম্যানুয়েল অ্যাকেঞ্জি

ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েই বাজিমাত নরওয়ের তারকা আর্লিং হালান্ডের। সিটির ইতিহাসের সাথে নিজের ইতিহাসও সমৃদ্ধ করেছেন ২২ বর্ষী তারকা। মৌসুমে গোল করেছেন ৫২টি। উদযাপনেও ছিলেন বাঁধনহারা।

শুভেচ্ছা জেতা ট্রফি হাতে নিয়ে উল্লসিত ফুটবলার. Channel i News - চ্যানেল আই নিউজ
রেকর্ডবয় হালান্ড

বৃষ্টির জন্য দেরি হয়েছে প্যারেড। সেখানে অপেক্ষারত দর্শকদের একাংশ। ক্লান্তি বা বিরক্তির ছাপ ছিল না কারও মুখে। ছিল শুধু উদযাপনের রং।

বর্ণাঢ্য উৎসবের সময় বিক্ষোভকারীরা ধোঁয়া ও পতাকা নিয়ে আনন্দ উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ
উদযাপনের রং
ট্যাগ: ইন্টার মিলানইপিএলইংলিশ এফএ কাপগার্দিওলাগুন্দোয়ানচ্যাম্পিয়ন্স লিগট্রেবলম্যানচেস্টার সিটিলিড স্পোর্টসস্পেন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বরিশাল ও খুলনা সিটি কর্পোরেশনে শান্তিপূর্ণ ভোট হয়েছে: তথ্যমন্ত্রী

পরবর্তী

রিফাতের ‘ওয়ান ইলেভেন’ ছবিতে এবার শাওন

পরবর্তী
শাওনসহ তিনজন ব্যক্তি বই হাতে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রিফাতের ‘ওয়ান ইলেভেন’ ছবিতে এবার শাওন

একজন নারী ও একজন পুরুষ হাসিমুখে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বামী হত্যার পর 'ধনীদের জন্য বিলাসবহুল কারাগার' লিখে গুগলে সার্চ

সর্বশেষ

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রতিবেদন প্রকাশ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT