জনপদ

ঝিনাইদহে সাপের কামড়ে শিশুর মৃত্যু

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ঝিনাইদহে সাপের কামড়ে শিশুর মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঝিনাইদহের শৈলকূপা পৌর এলাকায় সাতগাছি গ্রামে সাপের কামড়ে সুমাইয়া (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

নিহত শিশু ওই গ্রামের মোঃ সুজাল মন্ডল মেয়ে। সে সাতগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী।

পারিবারিক সুত্রে জানা যায়, মঙ্গলবার ভোর ৪:৪৫ মিনিটের দিকে নিহত শিশুটি হঠাৎ করে হাতে ব্যথা বলে চিৎকার করে। তারপর তাকে নিয়ে স্থানীয় কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়।

অবস্থা খারাপ হলে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে শিশুটি মারা যায়।

বিষয়:মৃত্যু শিশু সাপের কামড়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…