‘সুলতান’ ছবিতে অভিনয়ের জন্য বেশ খানিকটা ওজন বাড়াতে হয়েছিল সালমান খানকে। অল্পদিনের মধ্যে আবার ফিরে আসেন স্বাভাবিক অবস্থায়। তবে এই ওজন বাড়ানো নাকি খুব একটা সহজ নয়। বেশ ঝামেলার। এর জন্য দরকার পরে প্রচুর চেষ্টা তদবিরের। ‘জি সিনে অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে এসে এমনটাই বলেছেন ‘বলিউডের’ ভাইজান সালমান।
সালমানের কথায়, ‘ওজন বাড়ানোর সময় শারীরিক পরিবর্তনটা বেশ কষ্টকর। তবে অভিনেতা হিসেবে এটা মেনে নিতে হয়।’
তবে ঝামেলায় যে আবার পড়তে হচ্ছে সালমানকে! সামনেই শুরু হচ্ছে সালমানের নতুন ছবি ‘টাইগার জিন্দা হ্যায়’ । সেখানেও তাকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। তাই ওজন বাড়ানো-কমানোর প্রস্তুতি শুরু করে দিয়েছেন এরই মধ্যে।
‘সুলতানে’ ছবিতে একজন দাপুটে কুস্তিগীরের ভূমিকায় অভিনয় করে ভালোই নাম কুড়িয়েছেন ৫১ বছরের সালমান। এজন্য ১৮ কেজি বাড়িয়ে নিজের ওজনটাকে নিয়ে গিয়েছিলেন ৯৬ কেজিতে! এবার নতুন ছবির জন্য ঠিক কত কেজি বাড়াবেন, সেটা শোনা যায়নি এখনো। তবে ব্যাপারটি নিয়ে ভালোই ঝামেলায় পড়েছেন সালমান।

এ বছর জুন মাসে আসছে সালমানের নতুন ছবি ‘টিউবলাইট’। ইন্দো-চীন যুদ্ধ নিয়ে কবির খানের এ ছবিতে চীনা এক মেয়ের সঙ্গে প্রেম করতে দেখা যাবে তাকে। ঝামেলা কাটিয়ে সালমান নামের আলোটা ঠিক কতটা জ্বলে উঠতে পারেন এতে! হিন্দুস্থান টাইমস।






