চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয় পেতে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করতে বললেন জব্বার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৩ অপরাহ্ণ ১৫, ডিসেম্বর ২০১৮
রাজনীতি
A A

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে সরকারের উন্নয়নের তথ্য বহুল চিত্র সোশ্যাল মিডিয়ায় তুলে ধরার আহ্বান জানিয়েছেন সাবেক তথ্য ও প্রযুক্তিমন্ত্রী মোস্তফা জব্বার।

তিনি বলেন: দেশে ১০ কোটি ভোটার থাকলে ৪ কোটি ভোটারের জনপ্রিয় জায়গা হচ্ছে সোশ্যাল মিডিয়া। নির্বাচন উপলক্ষে প্রথাগত প্রচার-প্রচারণা চলবে। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে সরকারের ১০ বছরের উন্নয়ন, অগ্রগতি ও রূপান্তরকে তুলে ধরতে হবে।

শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটশন, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে ‘ডিজিটাল নির্বাচনী ক্যাম্পেইন বিষয়ক কর্মশালায়’ তিনি এ আহ্বান জানান।

মোস্তফা জব্বার বলেন: ইন্টারনেট এখন বিশ্বের সবচেয়ে বড় হাতিয়ার। সামনের দিনগুলো হবে ইন্টারনেট নির্ভর। ইন্টারনেট কাজে লাগিয়ে নির্বাচনী আসনগুলোতে যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে তাদের নিয়ে টিম তৈরি করে নৌকার পক্ষে প্রচারণা চালাতে হবে।

‘‘নির্বাচন উপলক্ষে প্রতিপক্ষ সোশ্যাল মিডিয়াতে আওয়ামী লীগের নেতাকর্মীদের সচেতন ভাবে নিষ্ক্রিয় করতে চাইবে। এসব বিষয়েও আমাদের সর্তক থাকতে হবে। আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত সর্বশক্তি প্রয়োগ করে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী বানাতে হবে। আশা করছি জানুয়ারিতে আমরা আরেকটি বিজয় উৎসব পালন করতে পারবো।’’

অনুষ্ঠানে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন আমাদের জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব সৃষ্টি হতে পারে। গুজব প্রতিরোধে আমাদের সর্তক থাকতে হবে। আমাদের ডিজিটাল বাংলাদেশের নান্দনিক ব্যবহার করতে হবে।

Reneta

তিনি বলেন: আওয়ামী লীগকে বিজয়ী করতে হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী ক্যাম্পেইন আরও জোরদার করতে হবে। আগামী ৩০ ডিসেম্বর উন্নয়ন-অগ্রগতি ও তারুণ্যের মার্কা নৌকা বিজয়ী হবে।

‘ডিজিটাল ইলেকশন ক্যাম্পেইন’ প্রশিক্ষণ কর্মশালায় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির ‘জয় বাংলা’ নামে একটি মোবাইল অ্যাপ প্রদর্শন করা হয়।

এ অ্যাপের ব্যবহার সম্পর্কে উপস্থিত সবাইকে দিক নির্দেশনা দেয়া হয়। এই অ্যাপটি আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের সকল ইউনিটের নেতাকর্মীরা রেজিস্ট্রেশনের মাধ্যমে ব্যবহার করতে পারবে।

এ অ্যাপের মাধ্যমে আওয়ামী লীগে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ব্যাপকভাবে প্রচার করা যাবে। অ্যাপ ব্যবহারকারীদের সকল তথ্য কঠোর নিরাপত্তার সাথে সংরক্ষণ থাকবে। প্রাথমিকভাবে এই অ্যাপটিতে ১ কোটি মানুষকে যুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রশিক্ষণ কর্মশালায় অ্যাপের ব্যবহার বিষয়ে বিশদ ব্যাখ্যা করেন আইইবি’র কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিভিশনের চেয়ারম্যান এবং কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. মো. মাহফুজুল ইসলাম।

‘ইফেকটিভ ইউজ অব সোশ্যাল মিডিয়া টুলস’ এর উপর আলোকপাত করেন তথ্য প্রযুক্তিবিদ সুফি ফারুক।

ক্যাম্পেইন ইন টুইটার শীর্ষক আলোচনা করেন টিআইএম নূরুল কবির।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচনসোশ্যাল মিডিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: মৃত প্রবাসী শাহজাহান পাটোয়ারী

চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে হামলা, ইটের আঘাতে প্রবাসীর মৃত্যু

আগস্ট ৬, ২০২৬

ভুলের জন্য ক্ষমা চাইলেন ইনফান্তিনো, থাকছেন সভাপতি পদেই

আগস্ট ৬, ২০২৬

২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন

আগস্ট ৬, ২০২৬
ছবি: প্রতিনিধি।

জাতিসংঘের এআই হ্যাকাথনে বিশ্বের সেরা পাঁচে বাংলাদেশের দল

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT