ক্রিকেট

জয়-জানাতের ব্যাটে কুমিল্লার লড়াকু সংগ্রহ

ক্রিকেট ম্যাচে কুমিল্লার ব্যাটসম্যানের ব্যাটিং দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লার ক্রিকেটার ব্যাটিং করছেন, উইকেটের পাশে ফিল্ডার প্রস্তুত, ম্যাচের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

মিরপুরে সিলেটের বিপক্ষে শতরানে থেমেছিল ঢাকার ইনিংস। দিনের দ্বিতীয় খেলায়ও আভাস ছিল তেমনই। কিন্তু মাহমুদুল হাসানের গড়ে দেয়া ভিতে শেষে করিম জানাতের ছোট্ট ঝড়ে লড়াকু সংগ্রহ গড়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

শের-ই-বাংলায় নিজেদের টানা দ্বিতীয় জয় তুলতে সাকিব-গেইলদের ফরচুন বরিশালকে ১৫৯ রানের লক্ষ্য দিয়েছে কুমিল্লা। দুই রানের জন্য ফিফটি ছুঁতে না পারা জয় খেলেছেন ৩৫ বলে ৪৮ রানের ইনিংস। শেষদিকে জানাত ১৬ বলে করেছেন ২৯ রান।

টস জিতে বোলিংয়ে শুরুটা নিজেদের করে নিয়েছিলেন সাকিব-ব্রাভো। বরিশাল অধিনায়ক ২৫ রান খরচায় তুলে নেন ফ্যাফ ডু প্লেসিস ও মুমিনুল হকের উইকেট। ৪ ওভারে ৩০ রান দিয়ে সর্বোচ্চ ৩ ব্যাটারকে ফিরিয়েছেন ক্যারিবিয়ান পেস বোলিং অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো।

বোলিংয়ে বরিশালকে দিনটা নিজেদের করতে দেননি ওপেনার মাহমুদুল হাসান জয়। ৩৫ বলে ৬ চার ১ ছক্কায় করেছেন ইনিংসের সর্বোচ্চ ৪৮ রান। জয় একপাশ ধরে থাকলেও অন্যপাশে ইমরুল-মুমিনুল-ডু প্লেসিসরা আসা-যাওয়ার মাঝে ছিলেন।

১৮ ওভারে ১৩৪ রানে নাহিদুল ফিরলে শহিদুল ইসলামকে নিয়ে ২৪ রানের জুটি গড়েন করিম জানাত। আফগান তারকা ১৬ বলে করেন ২৯ রান। দুইশ ছুঁইছুঁই স্ট্রাইকরেটে ব্যাটিং করা জানাত তিনটি বল মেরেছেন উড়িয়ে, ছিল একটি চারের মারও।

নিজেদের প্রথম ম্যাচে সিলেট সানরাইজার্সদের অল্পতে বেধেও কুমিল্লাকে জিততে পেরোতে হয়েছিল কঠিন পথ। অন্যদিকে চট্টগ্রামকে হারিয়ে দারুণ শুরু করেছিল সাকিবের বরিশাল। পরের ম্যাচেই হার মানতে হয়েছে ঢাকার কাছে। জয়ে ফিরতে কুমিল্লার বোলারদের বিপক্ষে করতে হবে ১৫৯ রান।

বিষয়:কুমিল্লা জয় ফরচুন বরিশাল বঙ্গবন্ধু বিপিএল-২০২২ সাকিব সিলেট সানরাইজার্স

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…