ক্রিকেট

জয়ের ৫৫ বলে ৮৫ রানের ইনিংসটাও হারের খাতায়

বাংলাদেশ ক্রিকেটার ওয়ালটন প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার গ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট ম্যাচে ওয়ালটন প্লেয়ার অফ দ্য ম্যাচ পুরস্কার গ্রহণ করছেন বাংলাদেশ ক্রিকেটার. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত এক ঝড়ো ইনিংস খেলেছেন তরুণ মাহমুদুল হাসান জয়, ৫৫ বলে তার অপরাজিত ৮৫ রানের ইনিংসটাও অবশ্য ওল্ড ডিওএইচএসকে জয়ের বন্দরে নিতে পারেনি। গাজী গ্রুপ জিতেছে ৬ উইকেটে।

বৃহস্পতিবার শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১৩৬ রানের মাঝারি পুঁজি জমায় ওল্ড ডিওএইচএস স্পোর্টিং ক্লাব। জবাব দিতে নেমে ৬ বল হাতে রেখে ৪ উইকেট হারিয়ে জয়ে নোঙর ফেলে গাজী গ্রুপ ক্রিকেটার্স।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী যুবা ২০ বছর বয়সী ডানহাতি টপঅর্ডার ব্যাটসম্যান জয় ৩ চার ও ৭ ছক্কায় সাজান তার অপরাজিত ইনিংসটি। তার দলের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস এলিস ইসলামে অপরাজিত ১৫, দুঅঙ্কে গেছেন আর সবেমাত্র ১১ করা প্রিতম কুমার।

লক্ষ্য তাড়ায় নেমে ৪ চার ও এক ছয়ে মেহেদী হাসানের ১০ বলে ২২, তার ওপেনিং সঙ্গী সৌম্য সরকারের সমান চার-ছয়ে ৩৫ বলে ৩৭, মুমিনুল হকের ৩৪ বলে ২৭ রানে এগোয় গাজীরা।

পরে অধিনায়ক মাহমুদউল্লাহর ১৮ বলে ১৯ ও ইয়াসির আলির একটি করে চার-ছয়ে ১৮ বলে অপরাজিত ২৪ রানে জয়ের হাসিতে মাতে গাজী গ্রুপ।

বিষয়:গাজী গ্রুপ ক্রিকেটার্স জয় বঙ্গবন্ধু ডিপিএল-২০২১ মাহমুদুল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…