চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার ৪ ম্যাচ নিষিদ্ধ হৃদয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০২ অপরাহ্ণ ২৭, এপ্রিল ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলোয়াড় হৃদয় মাঠে ব্যাটিং প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

নানা নাটকীয়তার পর ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মোহামেডান জার্সিতে খেলতে নেমেছিলেন অধিনায়ক তাওহীদ হৃদয়। মাঠে নেমে আবারও শাস্তি পেলেন ডানহাতি ব্যাটার। নিষিদ্ধ হয়েছেন চার ম্যাচ, গুণতে হবে জরিমানাও।

আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্টি প্রকাশ করায় ১০ হাজার টাকা জরিমানার পাশাপাশি তার নামের পাশে ১ ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে। এতে ৮ ডিমেরিট থাকাতে ৪ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন তিনি। ডিপিএলের শিরোপা নির্ধারণী ম্যাচে আবাহনীর বিপক্ষে খেলতে পারবেন না।

শনিবার গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে আউট হওয়ার পর প্রতিক্রিয়া দেখান হৃদয়। এরপর তাকে শুনানিতে ডাকা হলেও আসেননি। পরে ম্যাচ রেফারি আখতার আহমেদ লেভেল-১ অপরাধের জন্য হৃদয়কে জরিমানা করেন, সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয় তার পাশে।

ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে আম্পায়ারের দেয়া আউটের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন হৃদয়। লেগ স্পিনার ওয়াসি আহমেদের স্টাম্পের বাইরের পিচড-আপ বলে ড্রাইভ করতে গিয়ে হৃদয়ের ব্যাটের কানায় লেগে কিপারের গ্লাভসে লেগে অন্য ফিল্ডারের হাতে চলে যায় বল। গাজী গ্রুপের ফিল্ডারদের আবেদনের প্রেক্ষিতে আউট দেন আম্পায়ার। এরপরই আম্পায়ারের দিকে অসন্তোষ প্রকাশ করেন হৃদয়।

অসাদাচরণের কারণে এ ম্যাচে নামার আগে আরও একবার শাস্তির মুখে পড়েছিলেন হৃদয়। পরে টুর্নামেন্টের বাইলজ পরিবর্তন করে নাটকীয়ভাবে তার শাস্তি কমানো হয়। এ নিয়ে জলও অনেকদূর গড়ায়। শাস্তি বাতিলের কারণে অসন্তুষ্টি প্রকাশ করে পদত্যাগ করতে চেয়েছিলেন দেশসেরা আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।

এ নিয়ে বিসিবি সভাপতির সঙ্গে একদফা বৈঠকও হয় ক্রিকেটারদের। সেখান থেকে হৃদয়ের শাস্তি বহালের সিদ্ধান্ত আসে। তবে ডিপিএলের আগামী মৌসুমে সেই শাস্তি কার্যকর হবে। এমন পরিস্থিতির মধ্যে আবারও শাস্তি পেলেন হৃদয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গাজী গ্রুপ ক্রিকেটার্সডিপিএলবিসিবিমোহামেডানলিড স্পোর্টসহৃদয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা কেন বাতিল করল যুক্তরাষ্ট্র?

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

৫ আগষ্ট ঘিরে গোপালগঞ্জে বিজিবি মোতায়েন

আগস্ট ৫, ২০২৬
জনসমাগমের ছবি যেখানে হাজারো মানুষ একত্রিত হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই গণ-অভ্যুত্থান দিবস: দেশজুড়ে শ্রদ্ধা ও স্মরণের নানা আয়োজন

আগস্ট ৫, ২০২৬

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT