চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়ের ব্যাটিং কেমন দেখলেন ডমিঙ্গো?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৭ অপরাহ্ণ ২৪, নভেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: অনুশীলনের শুরুতেই মাহমুদুল হাসান জয়কে নেটে ব্যাট করতে পাঠান রাসেল ডমিঙ্গো। মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামের ঘূর্ণি সামলাতে তেমন বেগ পেতে হয়নি তরুণ ব্যাটারের। নেটে চোখ রেখেছিলেন টাইগারদের হেড কোচ। ডমিঙ্গো পরে জয়কে পেস সামলাতে পাঠান জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উল্টো দিকের নেটে।

সেখানে জয়কে বল ছোড়েন দুই থ্রোয়ার। শুরুতে একটু জড়তা থাকলেও মানিয়ে নেন দ্রুতই। জাতীয় দলে প্রথমবার ডাক পাওয়া তরুণের ব্যাটিং ঘিরে ঢাকা থেকে আসা ক্রীড়া সাংবাদিকদেরও ছিল বেশ মনোযোগ।

জয়কে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে খেলানো হবে কিনা সেটি বলার সময় এখনও আসেনি। অনুশীলনে তাকে ঘিরে কোচদের পাখির-চোখ করা ও ব্যাটিং করার জন্য বেশি সময় দেয়া দেখে ইতিবাচকই মনে হচ্ছে।

ব্যাটিং পরামর্শক অ্যাশলে প্রিন্সও জয়কে থ্রোয়ারে বল ছুঁড়েছেন। টানা বল খেলার মধ্যে ছিলেন সম্ভাবনাময় তরুণ। জাতীয় লিগে টানা দুই সেঞ্চুরি করে জয় সরাসরি চলে আসেন টেস্ট দলে। দেখে মনে হয়নি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের এ খেলোয়াড়ের জাতীয় দলের কোচদের অধীনে প্রথম অনুশীলন এটি।

টেস্ট দলে ডাক পাওয়া প্রসঙ্গে জয় বিসিবির পাঠানো ভিডিও বার্তায় বলেছেন, ‘আসলে এই অনুভূতিটা প্রকাশ করার মতো না। সবারই স্বপ্ন থাকে টেস্ট স্কোয়াডে চান্স পাওয়ার। প্রথমবারের মতো টেস্ট দলে সুযোগ পেয়েছি। অনেক খুশি।’

‘হ্যাঁ, জাতীয় লিগে বেশ কয়েকটি ইনিংস ভালো খেলেছি। আমার আত্মবিশ্বাস এখন ভালো আছে। তার আগে এইচপি ও ‘এ’ টিমের প্রস্তুতি ম্যাচেও ভালো একটা ইনিংস খেলেছি। তাই প্রস্তুত আছি, সামনের ম্যাচগুলোতে ভালো খেলার জন্য।’

Reneta

‘আসলে তেমন কোনো আলাদা পরিকল্পনা নেই। সুযোগ পেলে আমার স্বাভাবিক ব্যাটিংয়ের চেষ্টা করবো।’ যোগ করেন যুব বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য জয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চট্টগ্রাম টেস্টজয়ডমিঙ্গোবাবরবাংলাদেশ-পাকিস্তান টেস্টবাংলাদেশ-পাকিস্তান সিরিজমুমিনুললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ঐতিহাসিক জয়ের পর যা বললেন থালাপতি বিজয়

মে ৬, ২০২৬

তালিকা থেকে বাদ পড়ার পর আপিলে ভোটার হয়ে কংগ্রেস প্রার্থীর জয়

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ নিয়ে রিপাবলিকানদের অভ্যন্তরীন উদ্বেগ

মে ৫, ২০২৬

যুদ্ধ না হলে ইরান এতদিনে পুরো মধ্যপ্রাচ্য দখল করে নিত: ট্রাম্প

মে ৫, ২০২৬

বল হাতে সাকিবুল, ফুটবলে মাইরিনের হ্যাটট্রিক

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT