চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়ের গানে মুগ্ধ সবাই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৫ অপরাহ্ণ ৩০, জানুয়ারি ২০২০
বিনোদন
A A

আবারও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয়! এবার অবশ্য গান গেয়ে প্রশংসা পাচ্ছেন এই ‘স্টারকিড’!

বুধবার নায়িকা অপু বিশ্বাস তার বাসায় সরস্বতী পূজা উপলক্ষে ঘরোয়া এক অনুষ্ঠানের আয়োজন করেন। সেখানে কয়েকজন শিল্পী গান পরিবেশন করছিলেন। তা উপভোগ করছিলেন পুত্র জয়। সেই সঙ্গে গলা মিলিয়ে গুনগুন করে গাইছিলেনও। পাশ থেকে টের পান আরেকজন। তারপর জয়ের সামনে মাইক্রোফোন ধরলে গান গেয়ে শোনান ছোট্ট জয়।

‘আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মত/গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মত/ মা যে আমার সবার সেরা, অনন্ত কাল অবিরত।’-জয়ের গানের কথা ছিলো এমনই।

জয়ের গাওয়া ৫০ সেকেন্ডের গানটি মোবাইল ক্যামেরায় চুপিচুপি ধারণ করে সেই ভিডিও পোস্ট করেন চিত্রনায়িকা তমা মির্জা। এরপরই তার অনুসারীরা তা দেখে বিমোহিত হয়, প্রশংসা করেন জয়ের। গান যেমনই হোক, ছোট্ট জয়ের এই ক্ষুদ্র প্রয়াস মন ছুঁয়ে যায় শাকিব-অপুর ভক্তদের। চলচ্চিত্রের বিভিন্ন গ্রুপেও জয়ের এই গানটি ছড়িয়ে দেন ভক্ত অনুরাগীরা।

নিজেদের মধ্যে বিচ্ছেদ হয়ে গেলেও ছেলে জয়ের প্রশ্নে একাট্টা শাকিব-অপু। মায়ের কাছে থাকলেও বাবার দায়িত্ব ঠিকই পালন করছেন শাকিব। শুটিংয়ের জন্য দেশ-দেশান্তরে গেলেও জয়ের কথা ঠিকই মনে রাখেন শাকিব। এমনকি অবসর পেলেই ছেলেকে নিয়ে গাড়ি চড়ে ঘুরতে বের হন এ নায়ক।

২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে আব্রাম খান জয়ের জন্ম। এই দুই তারকার বন্ধন ছিঁড়ে গেলেও জয়ের বিষয়ে জানতে আগ্রহী সিনেপ্রিমীরা। সোশ্যাল মিডিয়া ফেসবুকে একাধিক ফ্যানপেজ রয়েছে জয়ের নামে। রয়েছে অসংখ্য ফেসবুক আইডি। ইনস্টাগ্রামেও এই শিশু তারকার ভক্তের অভাব নেই। জয়ের পড়ালেখা, ছবি আঁকা, খেলাধুলার ছবি অপু বিশ্বাস নিজের ফেসবুক ওয়ালে ও ইনস্টাগ্রামে পোস্ট করেন মা অপু বিশ্বাস।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপু বিশ্বাসজয়লিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT