এশিয়া কাপের প্রথম ম্যাচেই ভারতের বিপক্ষে ৪৫ রানের হার। সমালোচকের আতশি কাঁচের নিচে সাকিব। সাকিবের ক্যাচ মিসেই টাইগারদের ভরাডুবি বলে সমালোচনা হলেও জয় দিয়েই আবারও ফেরার প্রত্যয় জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
সাকিব তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন: আমরা আবারও আসবো দৃঢ প্রত্যয়ে জয়ের লক্ষ্য নিয়ে!
একইরকম কথা বলেছেন মুশফিকুর রহিমও। ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন: বাংলাদেশ প্রথম ম্যাচ ৪৫ রানে হেরেছে। আমরা পরের ম্যাচে ভালোভাবে ফিরে আসবো ইনশাল্লাহ্।
ভারতের ইনিংসের ১১তম ওভারে তাসকিনের বলে পয়েন্টে রোহিত শর্মার ক্যাচ ফেলেন সাকিব। ওই ওভারের শেষ তিন বলে এক ছয় দুই চারে টাইগার ভক্তদের হতাশ করেন তিনি। ২১ রানে জীবন ফিরে পাওয়া রোহিতের ইনিংস থামে ৮৩ রানে।
শেষ পর্যন্ত বাংলাদেশ হারে ৪৫ রানে।







