শাকিব খান ও জয়ার আহসানের জুটিবদ্ধ সিনেমা ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী টু’ ঈদের দিনই মুক্তি পাওয়ার কথা ছিলো। কিন্তু কোনো ঘোষণা ছাড়াই ছবিটি মুক্তি দেওয়া হয়নি।
তবে শাকিব জয়ার প্রেমকাহিনী থেমে নেই। কারণ ছবি মুক্তি না পেলেও পরিচালক সাফি উদ্দিন সাফি ঈদ উপলক্ষে দর্শকদের জন্য ইউটিউবে প্রকাশ করেছেন এই সিনেমার প্রথম গান। এর পরপরই গানটি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়।
ফ্রেন্ডস মুভিজ ইন্টারন্যাশনাল প্রযোজিত সিনেমাটির ‘তোকে ছাড়া ভালো লাগে না ওরে প্রিয়া’ শিরোনামের গানটি ২৪ সেপ্টেম্বর ইউটিউবে মুক্তি দেওয়া হয়।
গানের কথা লিখেছেন গীতিকার কবির বকুল। সঙ্গীতায়োজনে ছিলেন শওকত আলী ইমন এবং গানটির কণ্ঠ দিয়েছেন চন্দন সিনহা। এর আগে চন্দন সিনহার ‘তুমি আছো বলে তারা নেভে জ্বলে’ গানটির ব্যাপক সাড়া ফেলেছিলো।
ফেসবুকের শাকিব খানে ভেরিফাইড পেজ থেকে মন্তব্য করা হয়েছে অতি শিগগিরই ছবিটি মুক্তির তারিখ ঘোষণা করা হবে। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, জয়া আহসান।
এছাড়াও অভিনয় করেছেন ইমন, মৌসুমী হামিদ, ওমর সানি, শহীদুল আলম সাচ্চু, গুলশান আরা, নূর, সাজ্জাদ হোসাইন।







