আন্তর্জাতিক

জো বাইডেনের মন্ত্রী হলেন যারা

জো বাইডেনের মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের ছবি, মার্কিন পতাকা পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

জো বাইডেনের মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের সময়ের ছবি, মার্কিন পতাকা পেছনে, দুই নেতা মুখ masks পরে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন তার মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্যের নাম ঘোষণা করেছেন।

নতুন মন্ত্রিসভার মনোনীত সদস্যরা হলেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য আলেজান্দ্রো মায়োরকাস, পররাষ্ট্রে অ্যান্টনি ব্লিংকেন ও অর্থ মন্ত্রণালয়ে জেনেট ইয়েলেন। এছাড়া সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে জলবায়ু বিষয়ে প্রেসিডেন্টের বিশেষ দূত, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান, জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক হিসেবে এভ্রিল হেইনেসকে মনোনীত করেছেন।

জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছেন লিন্ডা টমাস গ্রিনফিল্ডকে। ১১ নভেম্বর দীর্ঘ দিনের সহযোগী রন ক্লেইনকে হোয়াইট হাউজের চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ দেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন।

বিষয়:জো বাইডেন মন্ত্রিসভা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…