আদালত

জেলা জজ দিলরুবার মৃত্যুতে আইন অঙ্গনে শোকের ছায়া

স্মার্ট ও সুন্দর নারী, sunglasses পরা, হালকা হাসি. Channel i News - চ্যানেল আই নিউজ

স্মার্ট নারী sunglasses পরা, হালকা হাসি, শহরের ব্যাকগ্রাউন্ডে ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) মোসাম্মৎ দিলরুবা সুলতানার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ও আইনমন্ত্রী আনিসুল হক।

পৃথক শোকবার্তায় তারা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এছাড়া দিলরুবা সুলতানার মৃত্যুতে আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার শোক প্রকাশ করেছেন। সেই সাথে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক বিচারক ও আইনজীবী দিলরুবা সুলতানার মৃত্যুতে সমবেদনা প্রকাশ করেন।

বিচারক দিলরুবা সুলতানা ৭ এপ্রিল সকালে খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন।

দিলরুবা সুলতানা বিসিএস ১৮ ব্যাচের সদস্য ছিলেন। তাঁর গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায়। তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ আসর জানাজা শেষে খালিশপুরের গোয়ালখালী কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

বিষয়:জেলা জজ দিলরুবা প্রধান বিচারপতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…