চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেলায় জেলায় সাকার্সের মঞ্চ কাঁপাচ্ছেন সেই ময়ূরী!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৫ অপরাহ্ণ ০১, এপ্রিল ২০২২
বিনোদন
A A
ছবি: নাহিয়ান ইমন

ছবি: নাহিয়ান ইমন

২ যুগ আগেও রুপালি পর্দা দাপিয়ে বেড়িয়েছেন চিত্রনায়িকা ময়ূরী। তবে তার রাজত্বের সময়কে চলচ্চিত্রে চিহ্নিত করা হয় ‘অশ্লীলতার যুগ’ হিসেবে। ২০০৬ পরবর্তী সময়ে চলচ্চিত্রে সুস্থ পরিবেশ ফিরে আসায় নিজের অবস্থান হারিয়ে ফেলেন ময়ূরী।

ধীরে ধীরে চলচ্চিত্র থেকে নিজেকে গুটিয়ে নেন তুমুল আলোচিত সমালোচিত এই নায়িকা। তবে ময়ূরী নামটি বরাবরই ছিল দর্শকের আগ্রহের তুঙ্গে! কালেভাদ্র চলচ্চিত্র সংশ্লিষ্টদের মাঝে দেখা মেলে ময়ুরীকে। তাও পিকনিক বা নির্বাচনে!

এবার জানা গেল, ময়ূরী এখন নিয়মিত দেশের বিভিন্ন জেলায় জেলায় সার্কাসের মঞ্চ কাঁপাচ্ছেন। করোনা পরবর্তী সময়ে আবার দেশের বিভিন্ন জেলায় শুরু হয়েছে সার্কাস। ওইসব সার্কাসের মঞ্চে পারফর্ম করছেন ভয়ঙ্কর সন্ত্রাসী, কুখ্যাত খুনি, চার সতীনের ঘরসহ শতাধিক ছবির এই নায়িকা।

ময়ূরী বলেন, অর্থের প্রয়োজনে পরিবার-পরিজন নিয়ে চলতে গেলে সংসারে টাকা লাগবে। বসে বসে খেলে রাজার ভাণ্ডারও একসময় শূন্য হয়ে যায়। সিনেমার বর্তমান বাজার খুবই শোচনীয় পর্যায়ে। তাই সার্কাসে পারিশ্রমিকের বিনিময়ে সিনেমার জনপ্রিয় গানগুলোর সঙ্গে অভিনয় করি।

ময়ূরী জানান, সার্কাস দল লায়ন অলিম্পিক গ্রেট রওশন এর সঙ্গে অনুষ্ঠান করে থাকে। তারা তাকে যোগ্য সম্মান দিয়ে অনুষ্ঠানগুলোতে নিয়ে যায়।

ময়ূরী বলেন, করোনায় দুটো বছর কাজ থেকে দূরে ছিলাম। আবার প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। বগুড়া, লালমনিরহাট, হবিগঞ্জ ও সিরাজগঞ্জে শো করে এসেছি। প্রচুর নারী দর্শকও হয় সেগুলোতে। সবাই আমাকে এক নজর দেখার জন্য উদগ্রীব থাকে। দর্শকদের পছন্দের সিনেমার গানগুলোতে পারফরম্যান্স করি। এতেই আমি খুব ভালো আছি।

Reneta

এর আগে গেল জানুয়ারিতে এফডিসির শিল্পী সমিতির নির্বাচনের দিন ময়ূরী কথা বলেছিলেন চ্যানেল আই অনলাইনের সঙ্গে। তার বর্তমান অবস্থা জানিয়ে বলেছিলেন, আমি এখন ভালো আছি, আমার ফ্ল্যাট আছে গাড়ি আছে।

পলিটিক্স করে এফডিসি থেকে তাকে বের করে দেয়া হয়েছে বলেও এসময় আক্ষেপ প্রকাশ করে ময়ূরী বলেন, আমাকে পলিটিক্স করে ফিল্ম থেকে বের করে দেয়া হয়েছে। নায়িকারা আমার নামে দুর্নাম ছড়াত। আমাকে অশ্লীল নায়িকা বলে প্রচার করা হত।

ময়ূরী এও বলেছিলেন, অনেক সিনেমা করেছি। কিন্তু খুব কম টাকা রেমুনারেশন দেয়া হত। অনেক প্রযোজক আমাকে দিয়ে ছবি বানিয়ে বাড়ি-গাড়ির মালিক হয়েছেন। কিন্তু আমার পারিশ্রমিকের পুরোটা পরিশোধ করেননি। লাখ লাখ টাকা আমি আজও ওইসব প্রযোজকের কাছে পাওনা আছি। এ রকম অনেক প্রযোজক পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। তাদেরকে মাফ করে দিয়েছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ময়ূরীলিড বিনোদনসার্কাস
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT