চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেলায় জেলায় রবীন্দ্রনাথের ১৫৮তম জন্মবার্ষিকী পালিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৮ অপরাহ্ণ ০৮, মে ২০১৯
বাংলাদেশ
A A

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম জন্মবার্ষিকী আজ। দেশব্যাপি নানা আয়োজনে পালিত হচ্ছে দিনটি।

নওগাঁ
বিশ্বকবির নিজস্ব জমিদারি কালিগ্রাম পরগণার জমিদারি কার্যক্রম পরিচালনার পরিতসর কাচারীবাাড়ি চত্বরে কবির ১৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষে দিনব্যপী আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠানমালার। বুধবার সকাল সাড়ে ১০টায় কাচারীবাড়ি দেবেন্দ্রমঞ্চে দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মোঃ ইসরাফিল আলম।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় নওগাঁ জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় নাগরনদের পাশেই এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে আলোচনাসভা, স্মৃতিচারণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শ্রদ্ধাভরে স্মরণ করা হয় কবিগুরুকে।

কুষ্টিয়া
রবীন্দ্রনাথের ১৫৮তম জন্ম-জয়ন্তী উপলক্ষে কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়িতে তিনদিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল সোয়া ১০টায় কুঠিবাড়ি চত্বরে স্থায়ী মঞ্চে সম্মিলিত রবীন্দ্র সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

পরে রবীন্দ্র সাহিত্যের ওপর আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া-১ আসনের সাংসদ সরোয়ার জাহান বাদশা। অনুষ্ঠানে স্মারক বক্তৃতা করেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সরওয়ার মুর্শেদ। এ সময় প্রধানমন্ত্রীর দপ্তরের পরিচালক-২ ওয়াহিদা মুসাররত অনীতাসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আসা সংস্কৃতি কর্মী ও দর্শনার্থীরা শিলাইদহে জাতীয়ভাবে বিশ্বকবির জন্ম-জয়ন্তী পালনের দাবি জানান।

Reneta

খুলনা
খুলনায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম জন্মবার্ষিকী শ্রদ্ধা নিবেদন, র‌্যালি, আলোচনা সভা ও নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। বুধবার সকালে বিশ্বকবির পূর্বপুরুষের ভিটা ও মাতুলালয় রূপসার পিঠাভোগে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন খুলনার জেলা প্রসাশক মোহাম্মাদ হেলাল হোসেন। রূপসা উপজেলা নিবার্হী কর্মকর্তা মো: ইলিয়াছুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশাসহ জনপ্রতিনিধি, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। পরে সেখানে তিনদিনব্যাপী লোকজ মেলার উদ্বোধন করা হয়।

এছাড়া বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে ফুলতলার দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্সে বাংলাদেশ শিশু একাডেমি, রবীন্দ্র সঙ্গীত শিল্পী সংস্থাসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকবিরবীন্দ্রনাথ ঠাকুর
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার নীল জার্সি পরে খেলার কারণ টুখেল বোঝেন, কিছু জানেন না স্কালোনি

জুলাই ১৫, ২০২৬

সেমির আগে আত্মবিশ্বাসী স্কালোনি

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দফা দাবিতে সচিবালয়ের পথে শিক্ষার্থীরা

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

নিউইয়র্কে ইউরোপীয় নেতাদের সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক

জুলাই ১৫, ২০২৬

‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ’-২০২৬

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT