রাজনীতি

জেলহত্যার নেপথ্য হোতাদের মুখোশ উন্মোচনে তদন্ত কমিশন: কাদের

তদন্ত কমিশনের মুখোমুখি কাদের, জেলহত্যার নেপথ্য হোতাদের মুখোশ উন্মোচন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান অতিথি কাদেরসহ অন্যান্য কর্মকর্তারা জেলহত্যার নেপথ্য হোতাদের মুখোশ উন্মোচনে তদন্ত কমিশনের সাথে আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

জেলহত্যায় দণ্ডপ্রাপ্তদের দণ্ড কার্যকরের পর হত্যার নেপথ্যের হোতাদের মুখোশ উন্মোচনে তদন্ত কমিশন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

জেলহত্যা দিবসে জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে ওবায়দুল কাদের একথা বলেন।

বুধবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। পরে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ নেতাকর্মীরা।

অন্যদিকে এক স্মরণ সভায় ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাকে হত্যা করে হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি শুরু করেছিল জিয়া। তখন সাম্প্রদায়িক শক্তিকে বাংলাদেশে উত্থান ঘটিয়ে রাজনীতির মঞ্চে পুনর্বাসিত করে জিয়াউর রহমান।

তিনি বলেন, বিএনপি মুক্তিযোদ্ধার দল নয়, এই দল মুখোশধারী মুক্তিযোদ্ধার দল। এই দল বর্ণচোরা গণতন্ত্রের দল।

বিষয়:আওয়ামী লীগ জেলহত্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…