চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেন্ডার ডিসক্রেমিনেশনে ঐশী: সেক্স-সাসপেন্স-অ্যাকশন-ড্রামা

সাঈফ ইবনে রফিক সাঈফ ইবনে রফিক
৩:৩৩ পূর্বাহ্ণ ১৩, নভেম্বর ২০১৫
মতামত
A A

১.
ঐশীর ফাঁসি দৃষ্টান্তমূলক।
ইয়াবা খেয়ে বাপ-মাকে হত্যা করলে কি হয়, এইটা বোঝানোর জন্য এই রায়ের দরকার ছিল। যে সব অ্যামনেস্টিবাদী এর মধ্যে মানবতা খুঁজে বেড়াচ্ছেন, তারা পরোক্ষভাবে ইয়াবা ব্যবসার প্রসার চান। ঐশীর কাছে যে ইয়াবা বেঁচতো, তাকে ফাঁসি কেন দেয়া হলো না, এই প্রশ্ন স্রেফ ত্যানা পেচানো। মামলাটা মাদক খাওয়ার নয়, খুনের। ইয়াবা বিক্রেতা নিশ্চয়ই এটা বলে দেয়নি যে, খাওয়ার পর বাপ-মাকে খুন কইরো।

২.
ঐশী যখন বাপ-মাকে হত্যা করলো, তখন তার প্রতি গণমানুষের এই সফট কর্নার ছিল না। সময় এখানে হিলারের কাজ করেছে, পেইন-কিলারের কাজ করেছে। পুলিশ কর্মকর্তা ও তার স্ত্রীর মৃত্যুশোক ভুলে এখন জাতি এখন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ঐশীর শোকে আহত। বয়স বিবেচনায় অ্যামনেস্টিবাদীরা ঐশীর মৃত্যুদণ্ডের যে বিরোধিতা করছেন, এতে কিশোর অপরাধ আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। ষোড়শী যখন জানবে, জোড়াখুন করলেও বাঙালি মনের সফট কর্নার আদায় করা যায়- তখন যে সে আরও বেপরোয়া হবে, তা বুঝতে মনোবিজ্ঞানী হওয়া লাগে না। 

৩.
এমন ঐশী নির্মাণে যারা সমাজকে দায়ী করছেন, সমাজকাঠামোর বিচার দাবি করছেন; তারা ভালো করেই জানেন- তাদের দাবিটা বিচারহীনতার পক্ষে যায়। তবে ঐশীর জন্য আমার মনখারাপের কারণ ভিন্ন। মেয়েটি জেন্ডার ডিক্রেমিনেশনের শিকার; কোনও মাদকাসক্ত ছেলে বাপ-মাকে খুন করলে এতো কাভারেজ পাইতো কি না সন্দেহ! ফাঁসির খবর শোনার পর একটা কবিতা লিখেছিলাম, পাঠকদের উদ্দেশ্যে সেটা আবারও কপিপেস্ট!
‘ঐশী আসলে এপিক ক্যারেক্টার।
তারে নিয়া গান হবে, কবিতা হবে
পুঁথি হবে, গ্রামে গ্রামে ছড়িয়ে পড়বে
আরো এক রগরগে কাহিনী–
শহরের মেয়েটা নেশা করতো।
ছেলেদের সাথে মেলামেশা করতো।
পার্টি করতো, আইটেম সং।
রঙঢঙ হবে। গ্ল্যামারাস সাসপেন্স;
ঐশী নামে সিনেমাও হবে।
বাণিজ্যিক আর্টফিল্ম।
সেক্স-সাসপেন্স-অ্যাকশন-ড্রামা
হলে ফিরবে দর্শক।’  

৪.
আরেকটা গোপন কথা বলি! বয়স বিবেচনায় যদি আজ ঐশীর ফাঁসি না হতো, তাহলে বিচারব্যবস্থার গুষ্টি উদ্ধার করে এভাবেই ফেসবুক ফিড ভরে যেতো গালাগালিতে। বাঙালি অ্যাগেইনস্ট দ্যা উইন্ডে ভাসতে পছন্দ করে। এটা জাতির মনস্তাত্ত্বিক সমস্যা, ঐশীর নয়।  

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

ট্যাগ: ঐশীঐশী মামলাপুলিশ কর্মকর্তা খুন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জেন্ডার ডিসক্রেমিনেশনে ঐশী: সেক্স-সাসপেন্স-অ্যাকশন-ড্রামা

পরবর্তী

নুহাশপল্লীতে হুমায়ূন আহমেদের ম্যুরাল

পরবর্তী

নুহাশপল্লীতে হুমায়ূন আহমেদের ম্যুরাল

বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টি২০ ম্যাচ দেখুন সরাসরি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা কমছে

আগস্ট ২৯, ২০২৬

কেন বিষণ্ণতায় আক্রান্ত হয়ে পড়লেন আলভারেজ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

চারিদিকে পানি, কিশোরকে যেভাবে বাঁচাল নেপাল সেনাবাহিনী

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেসবুক লাইভের মধ্যেই পুলিশ সদস্যকে বিএনপি নেতার চড়, এরপর যা ঘটল

আগস্ট ২৯, ২০২৬

নেপাল-তিব্বত সীমান্তের দুর্যোগে কোন দেশের কত নাগরিক নিখোঁজ?

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT