প্রবাস সংবাদ

জেদ্দা কনস্যুলেটে আন্তর্জাতিক অভিবাসন দিবস পালিত

জেদ্দা কনস্যুলেটে আন্তর্জাতিক অভিবাসন দিবসের অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

জেদ্দা কনস্যুলেটে আন্তর্জাতিক অভিবাসন দিবস উদযাপন, যেখানে উপস্থিত আছেন বিভিন্ন পেশাজীবী ও কর্মকর্তারা।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘শতবর্ষে জাতির পিতা, সুবর্ণে স্বাধীনতা, অভিবাসনে আনব মর্যাদা ও নৈতিকতা’- এ স্লোগানকে সামনে রেখে সৌদিআরবের জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটে পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসন দিবস।

সীমিত আকারে কনস্যুলেটের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক। রাষ্ট্রপতির বাণী পাঠ করেন কাউন্সিলর মোঃ আমিনুল ইসলাম, প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন কাউন্সিলর কামরুজ্জামান ভূঁইয়া, পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করেন প্রথম সচিব আবু লাইস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বাণী পাঠ করেন প্রথম সচিব আরিফুজ্জামান।

দিবসটি উপলক্ষ্যে রবিবার কনস্যুলেটে প্রদান করা হবে বিরতিহীন সেবা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কনস্যুলেটের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

বিষয়:আন্তর্জাতিক অভিবাসন দিবস জেদ্দা কনস্যুলেট বাংলাদেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…