সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় নিহত চার শিক্ষার্থীর তিন জনের মরদেহ দাফন সম্পন্ন হয়েছে শনিবার রাতে। জেদ্দায় মসজিদ আল কাওসারে জানাজায় অংশ নেন কয়েক হাজার প্রবাসী বাংলাদেশী। মরদেহ বাব মক্কাস্থ আল আসাদ কবরস্থানে দাফন করা হয়।
জেদ্দা কনস্যুলেটের এক কর্মকর্তার ছেলে অনীকের মরদেহ বাংলাদেশে ফেরত পাঠানো হবে। নিহত চারজনই জেদ্দা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল বাংলা শাখায় পড়াশুনা করতো।
শুক্রবার রাতে জেদ্দা লোহিত সাগর সৈকত থেকে ফেরার সময় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশী শিক্ষার্থী নিহত হয়।






