শিক্ষা

সারাদেশে জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের স্কুলে ছাত্রীরা পরীক্ষা কেন্দ্রে প্রশ্নফাঁস ঠেকাতে প্রস্তুতি নিচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আজ থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি ও মাদ্রাসা শিক্ষা শিক্ষার্থীদের জুনিয়র দাখিল সার্টিফিকেট জেডিসি পরীক্ষা। আগামী ১৫ নভেম্বর শেষ হবে এই পরীক্ষা।

এবারের পরীক্ষায় অংশ নিচ্ছে ২৬ লাখ ৭০ হাজার ৩শ’ ৩৩ জন শিক্ষার্থী। ছাত্রদের চেয়ে ২ লাখ ২২ হাজার ছাত্রী বেশি অংশ নিচ্ছে।

গতবারের মতো এবারো পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে প্রত্যেক শিক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার নির্দেশনা দেওয়া হয়েছে। নকলমুক্ত পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে গত রোববার থেকে সারা দেশে বন্ধ আছে কোচিং সেন্টারগুলো।

বিষয়:জেএসসি জেডিসি পরীক্ষা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…