সংক্ষিপ্ত সিলেবাসে ২০২৩ সালের এসএসসি এপ্রিলে, এইচএসসি জুনে

সংবাদ সম্মেলনে একজন নারী কর্মকর্তা বিভিন্ন মিডিয়া প্রতিনিধিদের সামনে বক্তব্য দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
২০২৩ সালের এসএসসি-এইচএসসি ও সমমানের পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে। এসএসসি পরীক্ষা হবে এপ্রিলে আর এইচএসসি পরীক্ষা জুনে অনুষ্ঠিত হবে। এছাড়া এবছরে জেএসসি পরীক্ষা না হওয়ার সম্ভাবনাই বেশি।
সচিবালয়ে শিক্ষামন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা দীপু মনি এসব কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, ২০২৩ সালের পরীক্ষার্থীরা করোনার কারণে সরাসরি শ্রেণি কার্যক্রমে দীর্ঘদিন অংশ নিতে পারেনি। লেখাপড়ায় ক্ষতি হওয়ায় তাদের সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা গ্রহণ করাই যৌক্তিক।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…





