শিক্ষা

জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল প্রকাশ বৃহস্পতিবার

জেএসসি-জেডিসি পরীক্ষার ফল

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা-২০১৬ এর ফলাফল আগামীকাল বৃহস্পতিবার প্রকাশ করা হবে।

আজ (২৮ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে আনুষ্ঠানিকভাবে জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলাফল তুলে দেবেন।

পরে বেলা ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বিষয়ে একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরবেন।

বেলা সাড়ে ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জেএসসি ও জেডিসি পরীক্ষা-২০১৬ এর ফলাফল আপলোড/প্রকাশ করা হবে। এ সময় থেকে মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.moedu.gov.bd-এ বিস্তারিত ফলাফল পাওয়া যাবে।

বিষয়:জেএসসি জেএসসি ও জেডিসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…