বাংলাদেশ

জেএমবির সিরিজ বোমা হামলার ১১ বছর

জেএমবির সিরিজ বোমা হামলার ১১ বছর

বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৫ সালের এইদিনে সারাদেশের ৬৩টি জেলার
পাঁচশ’রও বেশি স্থানে সিরিজ বোমা হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন
জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ-জেএমবি।

ওইদিন দেশের আদালত, জেলা প্রশাসকের
কার্যালয়সহ গুরুত্বপূর্ণ সরকারি-আধা সরকারি স্থাপনায় বোমা হামলা চালায়
জেএমবি।

সেই হামলায় নিহত হন দু’জন। আহত হন দু’শতাধিক মানুষ।

জেএমবির বোমা হামলার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১শ ৬১টি মামলা হয়। এর মধ্যে বিচার কাজ শেষ হয়েছে ১শ ০২টি মামলার।

এসব মামলায় ১৫ জনের মৃত্যুদণ্ড, ১শ’ ১৮ জনের যাবজ্জীবন ও ১শ ’ ৩৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। এখনো বিচারাধীন রয়েছে ৫৯টি মামলা।

বিষয়:সিরিজ বোমা হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…