আন্তর্জাতিক

জুয়েলারি দোকান থেকে দুইভাইয়ের মরদেহ উদ্ধার

পুলিশের সদস্যরা মরদেহ উদ্ধার ও তদন্তে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

জুয়েলারি দোকান থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, পুলিশ তদন্তে ব্যস্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতের নয়াদিল্লির চাঁদনী চকের জুয়েলারি দোকান থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি অনলাইন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টায় এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, গহনার দোকানের তৃতীয় তলায় দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়। তবে ঘটনার সময় তাদের বাবা জুয়েলারি দোকানটার মালিক মনিকা ভরদ্বজ প্রথম তলায়  ছিলেন।

নিহত দুই ভাই হলেন- অর্পিত (৪২) ও অঙ্কিত (৪৭)। তারা দুইজনই দিল্লির বাজার সীতারাম এলাকায় এক সাথে বসাবস করতেন।

দিল্লি পুলিশ জানিয়েছে, উদ্ধার করা সুইসাইড নোটে আর্থিক সংকটের কথা উল্লেখ করে তাদের পরিবারের কাছে ক্ষমা চাওয়া হয়েছে।

স্থানীয়রা অভিযোগ করেছে, এই দুই ভাইকে টাকা ধার নেওয়ার জন্য অনেকে হয়রানি করেছে এবং অনেক সময় মারধরও করা হয়েছিল।করোনভাইরাস লকডাউনের পর আর্থিক সঙ্কটের কারণে দু’জনই তাদের ঋণ পরিশোধ করতে পারছিলেন না বলে স্থানীয়রা দাবি করেছেন।

তবে সুইসাইড নোটে দুই ভাইয়ের কারো নাম লেখা ছিল না বলে জানিয়েছে পুলিশ। তবে তার পরিবারের অন্যান্য সদস্যদের জবাবদিহিতা নেওয়া হয়েছে। তবে তদন্তের পর আরও তথ্য জানা যাবে বলে জানিয়েছে দিল্লি পুলিশ।

বিষয়:ভারতের নয়াদিল্লি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…