জুলহাস মান্নানের হত্যাকাণ্ড নিয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। নিয়মিত ব্রিফিংয়ে এই ঘটনায় কড়া প্রতিক্রিয়ায় স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র জন কিরবি এই ঘটনাকে বর্বরোচিত বলে আখ্যায়িত করেন।
তিনি জুলহাজ মান্নানকে মার্কিন দূতাবাসের একজন প্রিয় কর্মী এবং সমকামীদের নিয়ে কাজ করে এমন একজন সাহসী এ্যক্টিভিস্ট হিসেবে উল্লেখ করেন।
ব্রিফিংয়ে কিরবি আরো বলেন, আমাদের দূতাবাস পরিবারের প্রিয় সদস্য ও এলজিবিটি অধিকার, মানবাধিকারের সাহসী সমর্থক জুলহাস মান্নানের উপর বর্বরোচিত হামলায় আমরা ক্ষুব্ধ। এটি অসমর্থনীয় ও অমার্জনীয়।
তিনি বলেন, ‘আমরা তার মৃত্যুতে শোক প্রকাশ হিসেবে তার জীবন ও কর্মে মানবাধিকার ও মর্যাদা রক্ষার জন্য বিশ্ব উদযাপন করবো।








